মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৯:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইমরান খানকে জিন্নাহ হাউসে হামলার বিষয়ে তলব

ইমরান খানকে জিন্নাহ হাউসে হামলার বিষয়ে তলব

গত ৯ মে জিন্নাহ হাউজে হামলার ঘটনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (জেআইটি)। ইমরান খানকে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ মে) বিকেল ৪টায় কিল্লা গুজ্জর পুলিশ সদর দফতরে হাজির হতে বলা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, জয়েন্ট ইনভেস্টিগেশন কমিটির প্রধান লাহোরের ডিআইজি (তদন্ত) কামরান আদিল সাবেক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে সমন জারি করেছেন। ইমরান খান কারাগারে থাকা অবস্থায় তিনি জিন্নাহ হাউজে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে উৎসাহিত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

জিন্নাহ হাউজে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে ইমরানের সম্পৃক্ততা কতটুকু তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ জন্যই তাকে জেআইটি তলব করেছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।