সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইসলামের ইতিহাস রক্ষায় মাদরাসায় নারী শিক্ষার প্রসারের ওপর গুরুত্বারোপ

ইসলামের ইতিহাস রক্ষায় মাদরাসায় নারী শিক্ষার প্রসারের ওপর গুরুত্বারোপ

ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “নারীদের পিছনে ফেলে সামনে এগোনো সম্ভব নয়।” তিনি আরও বলেন, ইসলামের ইতিহাসকে সমুন্নত রাখতে মাদরাসায় নারী শিক্ষার বিস্তার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
 

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিবরাস ফাউন্ডেশনের আয়োজনের এই অনুষ্ঠানে শতাধিক হাফেজ ছাত্র ও ছাত্রীকে পুরস্কৃত করা হয়।
 

প্রধান অতিথির বক্তব্যে আ ফ ম খালিদ হোসেন বলেন, “জুলাই বিপ্লব পরবর্তী সময়ে মাদরাসা শিক্ষাকে সম্প্রসারণের যে সুযোগ তৈরি হয়েছে, তা যদি হাতছাড়া করি, তবে আরও ৫৪ বছর অপেক্ষা করতে হবে।” তিনি সকলকে মতাদর্শিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
 

সাথে তিনি আশা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচনে দেশ একটি ভালো ও দক্ষ সরকার পাবে।