সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৫০:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির: শামীম পাটোয়ারী

জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির: শামীম পাটোয়ারী

জাতীয় পার্টি (জাপা) রক্ষার দায়িত্ব এখন গণতান্ত্রিক স্বার্থে বিএনপির ওপর বর্তাচ্ছে বলে মন্তব্য করেছেন জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এ কথা বলেন।
 

শামীম পাটোয়ারী বলেন, অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন, যদিও বিষয়টি বর্তমানে স্তিমিত। এজন্য তিনি বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ তারা এখনো সেই ফাঁদে পা দেননি।
 

তিনি আরও বলেন, যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয় এবং একই সঙ্গে আওয়ামী লীগের ওপরও কোনো বাধা থাকে, তাহলে নির্বাচনি প্রক্রিয়ায় মূল তিন রাজনৈতিক দলের ওপর এর প্রভাব পড়বে। এতে আসনের ভাগাভাগি যেমন হতে পারে—২০০ আসন বিএনপির, বাকি ভাগ অন্যান্য দলের মধ্যে—যার ফলে বিএনপি রাজনৈতিকভাবে ‘পাপেট’ হয়ে পড়তে পারে। অন্যান্য দলগুলো বলবে, ‘আমাদের আরও আসন না দিলে আমরা ভোটে অংশ নেব না।’
 

শামীম পাটোয়ারী উল্লেখ করেন, রাজনীতিতে একটি ‘কুলিং পিরিয়ড’ অপরিহার্য। তিনি উদাহরণ দেন জিয়াউর রহমানের সময়ের, যখন ২১ আগস্টের পর দুই বছরের ‘কুলিং পিরিয়ড’ বজায় ছিল। এর ফলে বিএনপির ওপর তাৎক্ষণিক নির্যাতন শুরু হয়নি; পরে এটি শুরু হয়। বর্তমান বাংলাদেশে এই ধরনের ‘কুলিং পিরিয়ড’ খুবই প্রয়োজন।