সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পেডিকিউর-ম্যানিকিউরের কয়েকটি ধাপ অনুসরণ

পেডিকিউর-ম্যানিকিউরের কয়েকটি ধাপ অনুসরণ

পেডিকিউর বা ম্যানিকিউর করতে চাইলে সচরাচর কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। যদিও নির্ধারিত নয় তবুও আমাদের পরামর্শ এই ছয়টি ধাপ আপনি অনুসরণ করতে পারেন। 


প্রথম ধাপ : পেডিকিউর ও ম্যানিকিউর করার ক্ষেত্রে প্রথমেই পায়ে ও হাতে পলিশ দেওয়া থাকলে তা রিমুভ করা হয়।

দ্বিতীয় ধাপ : এ পর্যায়ে একটি বড় পাত্রে পরিমাণমতো উষ্ণ গরম পানি এবং তাতে লবণ ও একটু শ্যাম্পু মিশিয়ে ১৫-২০ মিনিট হাত ও পা ভিজিয়ে রাখা হয়।


তৃতীয় ধাপ : পানি থেকে হাত-পা তোলার পর কিউটিকল ক্লিন করতে হয়। মূলত এ কিউটিকল হলো আঙুলের যে অংশ থেকে নখের শুরু হয় সেই অংশটি। এরপর নেইল কাটিং ও ফাইলিং করে স্ক্রাবিং করতে হবে। অনেকের পায়ের নিচে মরা চামড়া বেশি থাকে, সে ক্ষেত্রে প্যাডি স্টোন দ্বারা পায়ের তলা ভালো করে ঘষে নেওয়া হয়।

চতুর্থ ধাপ : স্ক্রাবিং হয়ে গেলে হাত ও পা ভালোভাবে সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে নেওয়া হয় এবং ম্যাসাজ ক্রিম দিয়ে ১৫-২০ মিনিট পর্যন্ত ম্যাসাজ করা হয়।


পঞ্চম ধাপ : ম্যাসাজের পরবর্তী ধাপ হাত-পায়ে মাস্ক লাগানো। এ ক্ষেত্রেও মাস্ক লাগিয়ে ১৫-২০ মিনিট রাখা হয়। মাস্ক ওঠানোর সময় ভালো করে ম্যাসাজ করে ক্লিন করে নেওয়া হয়।

ষষ্ঠ ধাপ : পেডিকিউর ও ম্যানিকিউরের মূল ধাপগুলোর কাজ শেষে নেইল বাফারিং করে ময়েশ্চারাইজার লাগানো হয়। এ প্রক্রিয়ায় ময়েশ্চারাইজার লাগানো আবশ্যক। তাহলে ত্বক অনেক বেশি শুষ্ক ও নিষ্প্রাণ দেখাবে।