বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আমি কেন দেশ ছাড়ব: ইমরান খান

আমি কেন দেশ ছাড়ব: ইমরান খান

সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে বিদেশে পাঠানোর গুঞ্জন উঠে। তবে শনিবার দেওয়া এক ভাষণে তিনি জানান, তিনি দেশ ছাড়বেন না। উল্টো প্রশ্ন করেন, ‘আমি কেন দেশ ছাড়ব?’

সেদিনের ভাষণে ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভের নানান প্রসঙ্গ উঠে এসেছে। তিনি বলেন, সরকার পক্ষ থেকে কেউ বলছে না, বিক্ষোভে ২৫জন নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না এবং তাদের গুলি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘দেশে কি মানুষের জীবনের কোনো দাম নেই?’


তবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান আরও জানান, ‘দেশের বাইরে আমার কোনো সম্পদ নেই। আমি সবকিছু বিক্রি করে দিয়ে এখানে (পাকিস্তানে) এসেছি। এটা আমার দেশ।’

তবে ওই বিক্ষোভে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, ‘যখন প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল আমাকে জিজ্ঞেস করেছিলেন ৯ মের বিক্ষোভ সম্পর্কে, আমি তাকে বলেছিলাম, আমি এই ঘটনার কঠোর নিন্দা জানাচ্ছি। শান্তিপূর্ণ বিক্ষোভের বাইরে আমার সমর্থকদের কোনো কর্মকাণ্ড আমি সমর্থন করি না।’


পাকিস্তানের বর্তমান সরকারের সমালোচনা করে ইমরান খান তার ভাষণে বলেন, ‘দেশে কোনো আইন নেই। একমাত্র আশার জায়গা বিচার বিভাগ। আমাদের পরিত্রাণ দেওয়ায় বিচার বিভাগ এবং বিচারপতিরা অসম্ভব চাপে রয়েছেন।’

৯ মে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তার হন ইমরান খান। তার গ্রেপ্তারের পর বেশ কয়েকটি সেনানিবাসসহ