শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৪:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাদি হত্যাকাণ্ড: চার্জশিট গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি বৃহস্পতিবার

হাদি হত্যাকাণ্ড: চার্জশিট গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি বৃহস্পতিবার

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার মামলায় অভিযোগপত্র পর্যালোচনার জন্য আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শুনানি নির্ধারণ করেছেন।
 

আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে আদালতে রাষ্ট্রপক্ষের সহায়তার জন্য তিনজন আইনজীবী নিয়োগের নির্দেশ দেন আদালত।
 

এর আগে সকালেই আদালতে উপস্থিত হন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও শান্তা আক্তারসহ অন্যান্যরা। বাদী আদালতে মামলায় নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের প্রতি সমর্থন জানান।
 

আদালতে মামলার আইনজীবীরা চার্জশিট পর্যালোচনার জন্য মঙ্গলবার ও বুধবার সময় চেয়ে আবেদন করেন। আদালত এই আবেদন গ্রহণ করে দুই দিন সময় বরাদ্দ করেন। পর্যালোচনা শেষে বৃহস্পতিবার চার্জশিট গ্রহণযোগ্যতা বা অগ্রহণযোগ্যতা বিষয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন।