মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৬:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

শীতার্থ মানুষের পাশে দাঁড়ালেন বন্দর মডেল প্রেস ক্লাব.... 

শীতার্থ মানুষের পাশে দাঁড়ালেন বন্দর মডেল প্রেস ক্লাব.... 

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-

 

প্রচারণা নয়, সেবাই হোক আমাদের  অঙ্গীকার এই মনোবলকে সামনে রেখে বন্দর মডেল প্রেসক্লাবের নিজস্ব অর্থায়নে অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।


২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে সামনে থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বন্দর মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে আহবায়ক কমিটির আহবায়ক এস এম শাহিনা আহমেদের সভাপতিতে সিদ্ধান্ত বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে  উপস্থিত  ছিলেন, বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ কবির হোসেন, বন্দর প্রেস ক্লাবের কার্যকরী সদস্য প্রবীণ সাংবাদিক জিএম মজনু। বন্দর মডেল প্রেসক্লাবের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক মান্নান খান বাদলের সঞ্চালনায় প্রায় শতাধিক নারী-পুরুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ টেলিভিশনের চেয়ারম্যান শাফায়েত ভূইয়া ও তার একটি সঙ্গবদ্ধ সাংবাদিকদের বিশেষ টিম।


এ সময় বন্দর মডেল প্রেসক্লাবের মোঃ আরিফুল ইসলাম আহমদ আলী, উজ্জল সরকার, জিয়াবুর রহমান জিয়া,  মোহাম্মদ কিতাব আলী, শ্যামর চন্দ্র দাস, ইমতিয়াজ আহমেদ বিপ্লব, সাংবাদিক  ও অ্যাডভোকেট মুন্নি আক্তার, আলমগীর হোসেন প্রমূখ। প্রতি বছরের ন্যায় এবারো বন্দর মডেল  ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করতে পেরে ক্লাবের সদস্যবৃন্দরা আল্লাহর দরবারে শুকরিয়া  আদায়  করেন।