বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫৪:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতাকে ৩৩ বিজিবির পক্ষ অর্থ প্রদান করেন 

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতাকে ৩৩ বিজিবির পক্ষ অর্থ প্রদান করেন 

ঢাকা প্রেস

আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধিঃ

 

২৯ ডিসেম্বর রবিবার বিকাল ৩.৩০ মিনিটে ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মোঃ শাহিন হোসেন (১৭), পিতা-শাহাজান আলী সানা, গ্রাম-পলাশপোল, পোষ্ট+থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। মোঃ শাহিন হোসেন সাতক্ষীরা দিবানিশী কলেজের একাদশ ২য় বর্ষের ছাত্র। গত৫ আগষ্ট মোঃ শাহিন হোসেন (১৭), সাতক্ষীরা শহরে আন্দোলন চলাকালীন চোখে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার দরুন দৃষ্টিশক্তি হারান।

 

উল্লেখ্য যে, ইতিপূর্বে গত ২৫ আগষ্ট সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর পক্ষ থেকে অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত মৃত আসিফ হাসান, পিতা-মাহমুদ আলম, গ্রাম-আক্তারপুর, পোষ্ট-আক্তারপুর থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা এবং সাতক্ষীরায় আন্দোলনকালীন আহত মোঃ আমান উল্লাহ, পিতা-আমজাদ আলী সরদার, গ্রাম+পোষ্ট-প্রতাপনগর, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা ও জিল্লুর রহমান, পিতা-আব্দুল খালেক সরদার, গ্রাম-পাঁচরখী, পোষ্ট-কাওনডাংগা, থানা-সাতক্ষীরা, জেলা-সাতক্ষীরাসহ ৩ জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

 

বিজিবি কর্তৃক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাতক্ষীরা ডে-নাইট কলেজের প্রিন্সিপাল এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন।