মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ছয় শ বছর ধরে তরবারি হাতে মিম্বারে খুতবা দেওয়ার ঐতিহ্য

ছয় শ বছর ধরে তরবারি হাতে মিম্বারে খুতবা দেওয়ার ঐতিহ্য

তরবারি হাতে জুমা ও ঈদের নামাজে খুতবা দেওয়ার সংস্কৃতি রয়েছে তুরস্কের। ছয় শ বছর ধরে তুরস্কের এডির্ন প্রদেশের প্রাচীন মসজিদের ইমামরা তা পালন করছেন। উসমানীয় শাসনামলের ঐতিহ্য হিসেবে তা ধরে রেখেছেন এডির্ন গ্র্যান্ড মসজিদের সংশ্লিষ্টরা। 

তরবারি হাতে খুতবা পড়ার রীতি কখন শুরু হয়েছিল তা সঠিকভাবে বলা না গেলে বিভিন্ন বর্ণনার সূত্রে জানা যায়, দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব (রা.) সর্বপ্রথম এভাবে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। 

আনাদোলু এজেন্সিকে এক সাক্ষাতকারে মসজিদটির মুয়াজ্জিন ইসমাইল শেন বলেন, জুমা ও ঈদের নামাজে মিম্বারে আরোহনের ঐতিহ্য রয়েছে। উসমানীয় শাসনামল থেকে এই মসজিদে এই রীতি চলে আসছে। তখন সুলতান তরবারি হাতে ‍খুতবা দিতে মিম্বারে আরোহন করতেন। 

এডির্ন শহরের গ্র্যান্ড মসজিদটি ১৫ শতাব্দিতে সুলতান সুলাইমানের নির্দেশে নির্মিত হয়। সুলতান প্রথম মেহমেতের সময়ে এর নির্মাণকাজ শেষ হয়। এর ওপরে রয়েছে ৯টি গম্বুজ যা চারটি পিলারে ওপর রয়েছে। প্রথম দিকে একটি মিনার থাকলেও পরবর্তীতে ‍দ্বিতীয় মুরাদ আরেকটি উঁচু মিনার যুক্ত করে।