সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

তোমার আমার বাংলাদেশে-ভোট দিব মিলেমিশে” চট্টগ্রামে জাতীয় ভোটার দিবস -২০২৫ উদযাপন 

তোমার আমার বাংলাদেশে-ভোট দিব মিলেমিশে” চট্টগ্রামে জাতীয় ভোটার দিবস -২০২৫ উদযাপন 

হোসেন বাবলা (চট্টগ্রাম):-


গত ২রা মার্চ জাতীয় ভোটার দিবস ২০২৫‌ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা চট্টগ্রাম সার্কিট হাউসে সম্পন্ন হয়েছে।



 

তোমার আমার বাংলাদেশে-ভোট দিব মিলেমিশে” চট্টগ্রামে জাতীয় ভোটার দিবস -২০২৫ উদযাপন 



 

"তোমার আমার বাংলাদেশে-ভোট দিব মিলেমিশে”
প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভায় চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা  মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। 

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার (এ্যাডমিন এন্ড ইনটেলিজেন্স), (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত)  সঞ্জয় সরকার। 
 

আলোচনা সভা ও র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামানসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দ প্রমুখ। 


এছাড়া বিভিন্ন উপজেলার ইউএনও, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।