শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির এক নেতাকে গুলির ঘটনায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোসাম্মৎ তনিমাকে আটক করেছে পুলিশ।
 

সোমবার (২২ ডিসেম্বর) রাতে খুলনা সদর থানার টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 

পুলিশ জানায়, মোসাম্মৎ তনিমা ওরফে তন্বীর ভাড়া করা একটি ফ্ল্যাটে জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। ঘটনার পর ওই বাসা থেকে ইয়াবা, মদের খালি বোতল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
 

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, ঘটনাস্থলে থাকা তারই কোনো সহযোগী মোতালেব শিকদারকে গুলি করে থাকতে পারে। গুলিটি তার কানের পাশ দিয়ে লেগে বেরিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
 

পরিবারের সদস্যরা জানান, মোতালেব শিকদার এক সময় শ্রমিক লীগের সঙ্গে যুক্ত ছিলেন। কয়েক মাস আগে তিনি জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে যোগ দেন।
 

এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।