সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার

অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

 

অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটসি আরাকাওয়াকে তাদের নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। গতকাল বুধবার (স্থানীয় সময় বিকেলে) নিউ মেক্সিকোর সান্তা ফেতে অবস্থিত তাদের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
 

সান্তা ফে কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, “বুধবার বিকেলে সানসেট ট্রেইলের বাসায় জিন হ্যাকম্যান ও তার স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এখন পর্যন্ত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি, তবে তদন্ত অব্যাহত রয়েছে।”
 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকম্যানের বয়স হয়েছিল ৯৫ বছর, আর তার স্ত্রী বেটসি আরাকাওয়ার বয়স ছিল ৬৩ বছর। এছাড়া, তাদের কুকুরকেও মৃত অবস্থায় পাওয়া গেছে।
 

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেরিফ আদান মেনডোজা জানান, এই দম্পতির মৃত্যুর সঠিক কারণ ও সময় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 

প্রায় ছয় দশকের ক্যারিয়ারে জিন হ্যাকম্যান পেয়েছেন দুটি অস্কার, দুটি বাফটা, চারটি গোল্ডেন গ্লোব এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড। ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’, ‘সুপারম্যান’, ‘দ্য রয়্যাল টেনেনবাউমস’ ও ‘আনফরগিভেন’-এর মতো বিখ্যাত সিনেমার জন্য দর্শকরা তাকে বহুদিন মনে রাখবে।