মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মানিপ্ল্যান্টের যত্নে কিছু পদ্ধতি

মানিপ্ল্যান্টের যত্নে কিছু পদ্ধতি

মানিপ্ল্যান্টে এমনিতেও যত্ন কম প্রয়োজন হয়। কিন্তু কম যত্ন প্রয়োজন হয় বলে যত্ন একেবারেই নেবেন না তা কিন্তু নয়। বাড়িতে যদি মানিপ্ল্যান্ট ভালোভাবে রাখতে চান তাহলে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন:
 
*মানিপ্ল্যান্ট লাগানোর ক্ষেত্রে মাটিযুক্ত বা বেশি মাটওয়ালা টব নির্বাচন করুন। কারণ মানিপ্ল্যান্ট অনেক দ্রুত বাড়ে। 
*অনেক সময় মানিপ্ল্যান্ট ভালোভাবে বৃদ্ধি হয় না। যদিও মানিপ্ল্যান্ট দ্রুত বাড়ে। এক্ষেত্রে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। ইপসম লবণ দিলেই ঠিক হয়ে যাবে। 
*অতিরিক্ত সার বা পানি দিলে অনেক সময় মানিপ্ল্যান্টের পাতা হলদে হয়ে যায়। তখন দেখতে ভালো লাগে না। যদি এমন কিছু হয় তাহলে হলুদ পাতাগুলো কেটে ফেলুন। এভাবে নতুন ও সুস্থ পাতাই পুষ্টি পাবে। 
*ভুলেও কোনোদিন মানিপ্ল্যান্ট সরাসরি রোদের নিচে রাখবেন না। তাহলে পাতার স্বাভাবিক রঙ নষ্ট হবে। 
*মানিপ্ল্যান্টে প্রতিদিন পানি দিবেন। টবের মাটি আর্দ্র রাখতে হবে। 
*৪ মাসে একবার মাটি কুড়ান মানিপ্ল্যান্টে। ভার্মি কম্পোস্ট ও সার ব্যবহার করুন।