মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৯:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চোখের ক্ষতি রোধের উপায়

চোখের ক্ষতি রোধের উপায়

সারাদিন নানা কাজে আমাদের চোখ রাখতে হয় কম্পিউটার ও মোবাইলে। এটি আমাদের চোখে বিরূপ প্রভাব ফেলে। চক্ষু বিশেষজ্ঞরা বলেন, স্ক্রিন টাইম কমাতে পারলে চোখের সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। কিন্তু কর্মজীবীদের তো সে সুযোগ নেই। চলুন তবে জেনে নেই কিছু অভ্যাস সম্পর্কে যেটি আমাদের চোখের আরাম দেবে। 

চোখের মণি ঘুরানো
একটানা স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখের পেশিতে বাড়তি চাপ পড়ে। এমন সময়ে চোখের মণি গোল করে ঘুরান। বাঁ দিক থেকে ডানদিক আবার ডানদিক থেকে বাঁদিক। এভাবে চোখের মণি ঘুরানোর অভ্যাস করলে চোখের পেশির ব্যায়াম হবে। 

চোখের পলক ফেলুন ঘন ঘন
স্বাভাবিক অবস্থায় আমাদের চোখ ১৮ বার পলক ফেলে। অন্তত একটি গবেষণা তেমনটিই দাবি করছে। তবে কোনো কাজে মনোযোগ দিলে চোখের পলক বড়জোর পাঁচবার পড়ে। কাজে মনোযোগ দেয়া ভালো। তবে কয়েকবার চোখের পলক ফেলার অভ্যাস করুন। কাজটা হয়তো অনেকে কাজের ফাঁকে ভুলেই যান। তাই একটানা বেশিক্ষণ কাজ করতে নেই। 

চোখে সেঁক দিন
একটানা কাজ করলে অনেক সময় চোখ দিয়ে পানি ঝরে৷ সেক্ষেত্রে চোখে সেঁক দিন। এভাবে পেশির ওপর বাড়তি চাপ নিয়ন্ত্রিত হবে। 

পামিং পদ্ধতি
হাতের ওপর তালু ঘষে চোখের পাপড়িতে সেঁক দেওয়াকে বলে পামিং। অনেকক্ষণ কম্পিউটার বা ফোনে তাকাতে হলে পামিং করার অভ্যাস করুন। ভালো লাগবে।