বিশ্ব — পাতা ৫৪
কেমন আছে টাইটানিক
বিশ্বের সবচেয়ে 'বিখ্যাত জাহাজডুবি' টাইটানিকের ঘটনা সবারই কমবেশি জানা। এবার প্রথমবারের মতো সেই জাহাজটির ধ্বংসাবশেষ এমনভাবে উন্মোচিত হয়েছে, যা আগে দেখা যায়নি। গভীর সমুদ্রের ম্যাপিং ব্যবহার করে আটলান্টিক মহাসাগরে ৩ হাজার ৮০০ মিটার (১২,৫০০ ফুট) নিচে অবস্থিত টাইটানিকের প্রথম পূর্ণ আকারের ডিজিটাল স্ক্যান তৈরি করা হয়েছে। বিবিসি পুরো জাহাজের স্পষ্ট থ্র...
অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত, তাঁর সম্পর্কে কী জানা যায়
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে অজয় বাঙ্গাকে মনোনীত করেছিলেন, তখন নির্বাচিত হওয়ার বিষয়টি ছিল কেবল সময়ের অপেক্ষা। সেই অপেক্ষাও ফুরিয়েছে। বিশ্বব্যাংকের ২৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গতকাল বুধবার সংস্থার নতুন প্রেসিডেন্ট হিসেবে ভারতীয়-আমেরিকান অজয় বাঙ্গাকে নির্বাচিত করেছে। আগামী ২ জুন থেকে তাঁর পাঁচ বছরের মেয়াদ শুরু...
যৌন নিপীড়নের দায়ে ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা
নিউইয়র্কের ডিপার্টমেন্ট স্টোরে একটি ম্যাগাজিনের কলামিস্টকে যৌন নিপীড়নের দায়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত। ই জিন ক্যারোল নামে ওই নারী ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। তবে ধর্ষণ প্রমাণিত না হলেও তাকে যৌন হেনস্তা ও মানহানির প্রমাণ মিলেছে। খবর বিবিসির। স্থানীয় সময় মঙ্...
একই ভূরাজনৈতিক দ্বন্দ্বে দক্ষিণ কোরিয়া-জার্মানি
একই ভূরাজনৈতিক দ্বন্দ্বে দক্ষিণ কোরিয়া-জার্মানি। দুই দেশেরই বেশ ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে চীনের সঙ্গে। দুই দেশই নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এই দুই দেশের জন্যই চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে ভৌগলিক দূরত্ব আট হাজার কিলোমিটারের বেশি হলেও দুই দেশের রয়েছে অভিন্ন মূল্যবোধ। পাশা...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালত থেকে গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে ৷ গত বছর তাকে অপসারণের পর থেকে বিচারাধীন কয়েক ডজন মামলার একটির জন্য আজ মঙ্গলবার রাজধানীর একটি আদালতে হাজিরা দেয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। খবর এএফপি’র। খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতাকর্মীরা তার গ্রেফতারের পর সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছিল, কিন্তু, পুল...
পাকিস্তানে ফেসবুক, ইউটিউব ও টুইটার অবরুদ্ধ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা ইমরান খানের গ্রেফতারের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান। এখন দেশটিতে ফেসবুক, ইউটিউব ও টুইটার অবরুদ্ধ করেছে বর্তমান পাকিস্তান সরকার। এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি সামাল দিতে রাজধানী ইসলামাবাদে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া লাহো...
দেহ হিমায়িত করে রাখবেন পিটার থিয়েল
অর্থ লেনদেনের সেবা পেপ্যালের সহ-প্রতিষ্ঠাতা পিটার থিয়েলকে সবাই উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবে সবাই জানে। মৃত্যুর পর তার দেহ ক্রায়োনিক পদ্ধতিতে সংরক্ষণ করে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্যবসাভিত্তিক ম্যাগাজিন ফরচুন–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ভবিষ্যতে কোনো পদ্ধতি আবিষ্কার হলে যাতে পিটার থিয়ে...
গাজায় ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ১২
গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে গাজা থেকে ইসরায়েলের সাংবাদিক ইউমনা এল সাইদ জানিয়েছিলেন, দেশটির স...
চীনের কূটনীতিককে বহিষ্কার করল কানাডা
কানাডীয় আইন প্রণেতাকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে কানাডা থেকে এক চীনা কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই চীনা কূটনীতিকের নাম ঝাও ওয়েই। টরন্টোভিত্তিক এই কূটনীতিক কানাডার এক এমপিকে ভয় দেখানোর পরিকল্পনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সময় সোমবার (৮ মে) এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি কূটনীতিক ঝাও ওয়েইকে ‘অগ্রহণযোগ্য ব...
কাশ্মীরের চেয়েও বড় ‘সাদা সোনা’ খনির সন্ধান মিলেছে ভারতের রাজস্থানে
ভারতের জম্মু-কাশ্মীরের পর এবার ‘সাদা সোনা’ খ্যাত লিথিয়ামের বিশাল খনির সন্ধান মিলেছে রাজস্থানে। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জিএসআই) কর্মকর্তারা বলছেন, নতুন খনিতে যে পরিমাণ লিথিয়াম রয়েছে, তা দিয়ে ভারতের ৮০ শতাংশ চাহিদা পূরণ করা সম্ভব। সেটি হলে মূল্যবান ধাতুটির জন্য আর চীনের ওপর নির্ভরশীল থাকতে হবে না তাদের। —খবর টাইমস অব ইন্ডিয়ার। স্মার্টফোন, ল্য...
অ্যাপল তো তাহলে চীনা কোম্পানি, জানাজানি হলে কী হবে?
জে নিউম্যান একজন মার্কিন ঔপন্যাসিক এবং ইলিয়ট ম্যানেজমেন্ট করপোরেশনের প্রাক্তন হেজ ফান্ড পোর্টফোলিও ম্যানেজার, যিনি ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য হেজ ফান্ড ট্রেডের নেতৃত্ব দিয়েছেন। অ্যাপল-এ তার দীর্ঘ বা ছোট কোনো আর্থিক সম্পর্ক নেই। তার লেখা প্রতিবেদন ‘অ্যাপল একটি চীনা কোম্পানি’-তে এসইসি, নিরীক্ষক এবং বিনিয়োগকারীরা জেগে উঠলে কী হবে? সেই বিষয় তুলে ধর...
ফিলিস্তিনিদের খাদ্যসহায়তা বন্ধ করছে জাতিসংঘ
আগামী মাস থেকে দুই লাখের বেশি ফিলিস্তিনিকে খাদ্যসহায়তা বন্ধ করে দিচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি জানিয়েছে, ফিলিস্তিনে খাদ্যসহায়তার কার্যক্রম চালাতে তাদের পর্যাপ্ত তহবিল নেই। তাই এ কার্যক্রম বন্ধ করা হচ্ছে। ফিলিস্তিনে নিযুক্ত ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর সামের আবদেলজাবের গতকাল রোববার টেলিফোনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎক...
পেরুর সোনার খনিতে আগুন, নিহত ২৭
পেরুতে একটি সোনার খনিতে আগুন লেগে অন্তত ২৭ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আরও পৌনে দুইশো মানুষকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। দক্ষিণ আমেরিকার এই দেশটির দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলের একটি খনিতে আগুন লাগার পর প্রাণহানির এ ঘটনা ঘটে। সোমবার (৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, পেরুতে একটি সোনার খনিতে আগুনে...
যুদ্ধকবলিত সুদান থেকে ৭০ বাংলাদেশী জেদ্দা পৌঁছেছে
যুদ্ধকবলিত সুদান থেকে ৭০ বাংলাদেশী নাগরিক সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে আজ দুপুরে জেদ্দা বিমান বন্দরে পৌঁছেছ। এ সময় এসকল বাংলাদেশীদের স্বাগত জানান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও উপস্থিত ছিলেন। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,...
কেরালায় পর্যটকবাহী নৌকাডুবে ২০ জনের প্রাণহানি
ভারতের কেরালা রাজ্যে একটি পর্যটকবাহী নৌকা (হাউসবোট) ডুবে ২০ জনের প্রাণহানি ঘটেছে। উল্টে যাওয়া নৌকার নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভি। রোববার (৭ মে) সন্ধ্যায় কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্রসৈকতের কাছে এই ঘটনা ঘটে। এসময় নৌকায় আরোহী ছিলেন প্রায় ৩০ জন। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান বলেছেন,...
আগামী সপ্তাহে আঘাত করবে ‘মোকা’, সম্ভাব্য গতিপথ
কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মোকা’? কখন আছড়ে পড়তে চলেছে? শুধুই কি ঘূর্ণিঝড়, নাকি অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়বে? এ রকম হাজারো প্রশ্ন এখন আমজনতার মনে উঁকি দিচ্ছে। ‘মোকা’র ব্যাপারে সবচেয়ে বেশি চিন্তিত ভারতের চার রাজ্য পশ্চিমবঙ্গই, ওড়িশা, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের বাসিন্দারা। ‘মোকা’র সম্ভাব্য গতিপথ নিয়ে বিস্তর আলোচনা, জল্পনা চলছে। কিন্...
রাজা তৃতীয় চার্লসের অভিষেকের অপেক্ষায় ব্রিটেন
৭০ বছরে প্রথম কোনো রাজ্যাভিষেক শুরু হবে যুক্তরাজ্য সময় শনিবার সকাল থেকে। যা ঘিরে রাজা তৃতীয় চার্লস এবং রানিকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যাওয়ার জন্য শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে। বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও রাজার বাহন যে পথে যাবে সেখানে এরইমধ্যে ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা। প্রায় ১০০টি দেশের প্রধানের উপস্থিতি ঘিরে সেন্ট্র...
চালক অসুস্থ, বাস থামিয়ে সহপাঠীদের বাঁচালো ১৩ বছরের ছাত্র
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের কার্টার মিডল স্কুলের ৬৬ শিক্ষার্থী ক্লাস শেষে স্কুলবাসে বাড়ি ফিরছিল। বাস চালাতে চালাতে চালক অসুস্থ হয়ে পড়লে ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীর উপস্থিত বুদ্ধিতে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় শিক্ষার্থীরা। ওই শিক্ষার্থীর নাম ডিলন রিভস। ইতিমধ্যে ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। খবর বিবিসি। প্রতিবেদনে বলা হয়, মিশিগান...






























