বাণিজ্য — পাতা ৩০
বিপুল টাকা আগামী অর্থবছরে ছাপাতে হতে পারে
বাজেট ঘাটতি মোকাবিলায় সরকার সাধারণ ব্যাংক ঋণ, বিদেশি ঋণ ও সঞ্চয়পত্রের ওপর নির্ভর করে। কিন্তু প্রথাগত এসব উৎস শুকিয়ে আসছে, তাই আগামী ২০২৩-২৪ অর্থবছরে সরকারকে এক লাখ কোটি টাকা পর্যন্ত সমমূল্যের নোট ছাপাতে হতে পারে। চলতি ২০২২-২৩ অর্থবছরে সরকারের আবর্তক ব্যয় ৮৬ হাজার কোটি টাকা বা ২৬ শতাংশ বেড়েছে। এর মধ্যে কর্মচারী ও প্রশাসনিক খাতে ব্যয় ৬০ হাজার কোটি টা...
সর্বোচ্চ মূল্যস্ফীতি ১১ বছর পর
গত মে মাসে সার্বিকভাবে গড় মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। এর আগে ২০১২ সালের মার্চে ১০ দশমিক ১০ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। গত এক দশকের বেশি সময়ের মধ্যে গত মে মাসের মতো মূল্যস্ফীতির এত চাপে পড়েনি সাধারণ মানুষ। গত মাসে সার্বিকভাবে গড় মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ, যা গত ১৩৪ মাস বা ১১ বছর দুই মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ব...
নতুন আইনে আরও যে ৫ সেবা যুক্ত হচ্ছে
বাধ্যতামূলক রিটার্ন দেওয়ার ক্ষেত্রে আরও পাঁচটি সেবা যুক্ত হচ্ছে। প্রস্তাবিত নতুন আয়কর আইনে এই খাতগুলো যুক্ত করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে, এমন করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম না করলেও আয়ের পরিমাণ–নির্বিশেষে ন্যূনতম করের পরিমাণ দুই হাজার টাকা হবে। নতুন আয়কর আইনটি বিল আকারে জাতীয় সং...
ডিএসইতে সাত মাস পর লেনদেন ১ হাজার ২৫৭ কোটি টাকা
বাজেটের পর শেয়ারবাজারের লেনদেনে নতুন করে গতি সঞ্চার হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২৫৭ কোটি টাকার লেনদেন হয়েছে। বাজেটের পর গত দুই কার্যদিবসেই ডিএসইতে ১ হাজার ২৫০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, সাত মাস পর ঢাকার বাজারে আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত ৮...
ঢাকার শেয়ারবাজারে ৫০০ কোটি টাকার লেনদেন প্রথম দেড় ঘন্টায়
ঢাকার শেয়ারবাজারে আজ লেনদেনের গতি ভালো থাকলেও দিনের প্রথম দেড় ঘণ্টায় তিনটি সূচকের মধ্যে দুটি সূচকের পতন হয়েছে। দিনের শুরুতে বিমা, তথ্য-প্রযুক্তি ও বিবিধ খাতের শেয়ারের দাম বেড়েছিল, কিন্তু প্রথম ঘণ্টার পর বিমা খাতের মূল্য সংশোধন হয়। তবে তথ্য প্রযুক্তি খাতের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত আছে। এদিকে গত রোববার বাজেটের পর প্রথম কর্মদিবসে ঢাকার শেয়ারবাজার ঊর্ধ্...
করের চাপ বেশি দেওয়া হচ্ছে গরিবের ওপর
বাজেট আলোচনায় বক্তারা বলেছেন, অন্য সব দেশে মূল্যস্ফীতি কমছে। প্রতিবেশী ভারতেও তা ৪ দশমিক ৭ শতাংশ। অথচ বাংলাদেশে এখনো ৯ শতাংশের বেশি। দেশের রাজস্ব সংগ্রহের পদ্ধতিতে বড় ধরনের সমস্যা চলছে। করদাতা ও কর সংগ্রহকারীর মধ্যে অনেক সময় দেনদরবার চলে। এরপর তা নিষ্পত্তি হয়। আর এ অবস্থার মধ্যেই অতীতের সব অভিজ্ঞতা ছাপিয়ে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে রাজস্ব সংগ্রহের লক...
খরচ আরও বাড়বে মধ্যবিত্তের
জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে এমনিতে মধ্যবিত্তরা বিপাকে পড়েছেন। প্রতিবার বাজেট এলেই দুশ্চিন্তা বেড়ে যায়—খরচ বাড়ছে কত? কোথাও কি ছাড় মিলবে? এবারের বাজেট থেকে ছাড়ের তুলনায় মধ্যবিত্তের ওপর চাপ বেশি বাড়বে। বাজেট প্রস্তাব অনুযায়ী, মোবাইল ফোন, টিস্যু, ন্যাপকিন, কলম, শ্যাম্পু-সাবান থেকে শুরু করে জমি-ফ্ল্যাট কেনা—এসবের খরচ বাড়বে। করযোগ্য আয় না থাকলেও ন্যূনতম...
পুনর্গঠন বোর্ড পিপলস লিজিংয়ের পরিচালনা
আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) পরিচালনা বোর্ড পুনর্গঠন করে দিয়েছেন হাইকোর্ট। পিএলএফএসএলের করা এক আবেদনের শুনানি নিয়ে গত ১৬ মে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি প্রকাশিত হয়। পুনর্গঠিত বোর্ডে চেয়ারম্যান হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত...
শেয়ারবাজারের জন্য মন্দ কিছু নেই বাজেটে
এবারের বাজেট থেকে উধাও শেয়ারবাজার। ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের বিষয়ে তেমন কিছুই বলেননি অর্থমন্ত্রী। বাজেট বক্তব্যে শেয়ারবাজার প্রসঙ্গটি এসেছে করপোরেট করহার অপরিবর্তিত রাখাসংক্রান্ত ঘোষণায় পরোক্ষভাবে। সেখানে অর্থমন্ত্রী হিসাব দিয়েছেন, তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির করপোরেট করহার কার কত। অর্থমন্ত্রী বাজেট বক্তব...
করের চাপ কঠিন সময়ে ব্যবসার
বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতিতে ব্যবসা চাপে রয়েছে। এমন সময় ছাড় তো নেই, উল্টো কর বেড়েছে বিভিন্ন খাতে। দেশে কত মুঠোফোন উৎপাদিত হয়, তার মাসভিত্তিক হিসাব থাকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণার পর বিটিআরসির ওয়েবসাইটে ঢুঁ মেরে দেখা গেল, মুঠোফোন উৎ...
বাজেট করিনি আইএমএফের প্রেসক্রিপশনে বলেছেন অর্থমন্ত্রী
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রেসক্রিপশনে বাজেট করেননি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘প্রেসক্রিপশনে বাজেট করিনি। তাদের পরামর্শের যেটুকু গ্রহণ করা যায়, সেটুকু করব। সেখানে আমাদের কোনো আপত্তি নেই।’ মুস্তফা কামাল বলেন, আইএমএফ শুধু ঋণ দেয় না, পরামর্শও দেয়। তারা শুধু অর্থ দিয়ে সাহায্য করে না, অর্থনৈতিক বিভিন্ন সংস্কারে...
দিতে হবে দুই হাজার টাকা কর রিটার্ন জমা দিলেই
রিটার্ন জমা দিলেই আপনাকে দুই হাজার টাকা কর দিতে হবে। আপনার যদি করযোগ্য আয় না-ও থাকে, তবু আপনাকে এই টাকা দিতেই হবে। আবার আয়কর অধ্যাদেশে সাড়ে তিন লাখ টাকা করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাহলে ন্যূনতম করমুক্ত আয়ের সীমা কোনটি, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত অর্থ বিলে বলা হয়েছে, আয়কর অধ্যাদেশের ৭৫ ধারা অন...
মে মাসেও কমেছ ১০ শতাংশ প্রবাসী আয়
ডলার-সংকটের মধ্যে গত মে মাসে বাংলাদেশে প্রবাসী আয় কম এসেছে। গত মে মাসে প্রবাসী আয় এসেছে ১৬৯ কোটি ১৬ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ২৭ শতাংশ কম। এর আগে গত এপ্রিলেও আগের বছরের একই সময়ে তুলনায় ১৬ দশমিক ২৬ শতাংশ আয় কম এসেছিল। প্রবাসী আয়সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য মিলেছে। ব্যাংকাররা বলছেন, সাধারণত ঈদের আ...
যেসব পণ্য ও সেবার কমবে দাম
২০২৩–২৪ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বেশ কিছু পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ও শুল্ক কমানোর সুপারিশ করেছেন। এতে এসব পণ্যের দাম কমতে পারে। উল্লেখ্য, বাজেট ঘোষণার দিনই সাধারণত আমদানি শুল্ক ও করসংক্রান্ত প্রস্তাব কার্যকর হয়। হাতে তৈরি বিস্কুট–কেক হাতে তৈরি বিস্কুটের ভ্যাট অব্যাহতি সীমা প্রতি কেজিতে ৫০ টাকা বাড়িয়ে ২০০ ট...
বাড়বে সিগারেট ও ভ্যাপের দাম
সিগারেটের সব কটির মূল্যস্তর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে আজ উত্থাপন করা ২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। পাশাপাশি একটি স্তরে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে সিগারেটের দাম বাড়তে পারে। অবশ্য বিড়ির দাম না–ও বাড়তে পারে। কারণ, বিড়িতে নতুন করে কর বাড়ানোর প্রস্তাব করেননি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সিগারেটে কর বাড়িয়ে অর্থমন্ত্রী বাড়তি...
সঞ্চয়পত্র বিক্রি কমেছে, নিম্ন-মধ্যবিত্ত সঞ্চয়পত্র ভাঙানোর দিকে ঝুঁকছে বেশি
বিনিয়োগে নানা শর্ত দেওয়ায় সঞ্চয়পত্র বিক্রি কমেছে। নিম্ন ও মধ্যবিত্তদের আয়ের মানুষেরা সঞ্চয়পত্র কেনার চেয়ে বেশি পরিমাণে ভাঙানোর দিকে ঝুঁকছেন বলে জানিয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর । চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) ৬৮ হাজার ৩৮ কোটি ৭৩ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এর বিপরীতে মুনাফা ও মূল বাবদ পরিশোধ করা হয়েছে ৭১ হাজার ৬১৮ কোটি ৫২ লাখ...
কী থাকতে পারে বাজেট ২০২৩-২৪
২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৬০ হাজার কোটি টাকা। ‘উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শীর্ষক বাজেট বক্তব্য দেবেন অর্থমন্ত্রী। এতে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ করার কথা তুলে ধরবেন তিনি। এবারের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ কোটি টাকা। এর মধ্যে এনবিআরের...
ঋণমান কমালো সাত ব্যাংকের মুডিস
বাংলাদেশের ঋণমান কমিয়ে দেওয়ার এক দিন পর দেশের বেসরকারি খাতের সাত ব্যাংকের রেটিংও বা ঋণমান কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থা মুডিস ইনভেস্টর সার্ভিস। ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক, দি সিটি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ও মার্কেন্টাইল ব্যাংক। এর মধ্যে মার্কেন্টাইল ছাড়া অন্য ছয় ব্...






























