মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৮:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চাঙা ঢাকার শেয়ারবাজার মূল্যবৃদ্ধিতে বিমা কোম্পানির

চাঙা ঢাকার শেয়ারবাজার মূল্যবৃদ্ধিতে বিমা কোম্পানির

ঢাকার শেয়ারবাজারে আজ দিনের লেনদেনের প্রথম আধা ঘণ্টায় সব সূচকের উত্থান হয়েছে। বিমা ও খাদ্য খাতের কোম্পানি মূল্যবৃদ্ধিতে এগিয়ে আছে। ফলে প্রথম ৩০ মিনিটে সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী।  

ঢাকার শেয়ারবাজারে আজ তিনটি সূচকেরই উত্থান হয়েছে। ১০টা ৩২ মিনিট পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ দশমিক ৩১ পয়েন্ট, ডিএসইএস সূচক বেড়েছে ৩ পয়েন্ট আর ডিএস ৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ৫৩ পয়েন্ট।

দিনের প্রথম ৩২ মিনিটে আজ ২৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় আছে বিমা কোম্পানির শেয়ার। প্রথম স্থানে আছে ফারইস্ট লাইফ, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি টাকার, এরপর আছে সিএলআইসিএল, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১৬ কোটি টাকার; তৃতীয় স্থানে আছে মেঘনা লাইফ, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৫০ লাখ টাকার।


লেনদেনের তালিকায় প্রথম ১০টি কোম্পানির মধ্যে সাতটি কোম্পানিই বিমা খাতের।

বাজেটের পর এ সপ্তাহে শেয়ারবাজারের লেনদেনে নতুন করে গতি এসেছে। শেয়ারবাজার নিয়ে বাজেটে খারাপ কিছু নেই, এতেই বিনিয়োগকারীরা আশ্বস্ত হয়েছেন। কারণ, বাজেটের আগে শোনা গিয়েছিল, শেয়ারবাজারে বিনিয়োগ করে করদাতা বিনিয়োগজনিত যে কর রেয়াত সুবিধা ছিল, তা তুলে নেওয়া হবে। কিন্তু সেটি হয়নি। তার প্রভাবে শেয়ারবাজারে গতি আসে, যদিও মঙ্গলবার বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় সেদিন বড় দরপতন হয়। তা সত্ত্বেও সেদিন ঢাকার শেয়ারবাজারে এক হাজার ৮৬ কোটি টাকার লেনদেন হয়।

এ সপ্তাহের বেশ কয়েক দিন ঢাকার শেয়ারবাজারে এক হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।