মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৬:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকার শেয়ারবাজারে ৫০০ কোটি টাকার লেনদেন প্রথম দেড় ঘন্টায়

ঢাকার শেয়ারবাজারে ৫০০ কোটি টাকার লেনদেন প্রথম দেড় ঘন্টায়

ঢাকার শেয়ারবাজারে আজ লেনদেনের গতি ভালো থাকলেও দিনের প্রথম দেড় ঘণ্টায় তিনটি সূচকের মধ্যে দুটি সূচকের পতন হয়েছে। দিনের শুরুতে বিমা, তথ্য-প্রযুক্তি ও বিবিধ খাতের শেয়ারের দাম বেড়েছিল, কিন্তু প্রথম ঘণ্টার পর বিমা খাতের মূল্য সংশোধন হয়। তবে তথ্য প্রযুক্তি খাতের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত আছে।

এদিকে গত রোববার বাজেটের পর প্রথম কর্মদিবসে ঢাকার শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ছিল। গত রোববার দিন শেষে ঢাকার বাজারে ১ হাজার ২৫৪ কোটি টাকার লেনদেন হয়।


এদিকে আজ দিনের প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি সূচকের মধ্যে প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ২ দশমিক ৬ পয়েন্ট। এ ছাড়া ডিএসইএস সূচক বেড়েছে শূন্য দশমিক ৭৩ পয়েন্ট আর ডিএস ৩০ সূচকের পতন হয়েছে ১ দশমিক ১৫ পয়েন্ট।

দিনের প্রথম দেড় ঘণ্টায় আজ লেনদেন হয়েছে ৫২০ কোটি টাকার। সকাল ১১টা ৩২ মিনিটে লেনদেনের শীর্ষে ছিল এলআরবিডিএল। এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি টাকার। দ্বিতীয় স্থানে ছিল মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৭০ লাখ টাকার; তৃতীয় স্থানে ছিল আইটিসি; এই কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে ১৯ কোটি ৭০ লাখ টাকার।