বাণিজ্য — পাতা ২৯
আজও শেয়ারের দাম বাড়ছে বিমা কোম্পানির
আজ ঢাকার শেয়ারবাজারে মিশ্র ধারা দেখা যাচ্ছে। প্রথম ঘণ্টার লেনদেনের পর তিনটি সূচকেরই পতন হয়েছিল। কিন্তু দেড় ঘণ্টা লেনদেনের পর আবার তিনটি সূচকই ইতিবাচক ধারায় ফিরেছে। ঢাকার শেয়ারবাজারে গত কয়েক সপ্তাহ ধরেই বিমা খাতের প্রাধান্য দেখা যাচ্ছে। আজও বিমা খাতের শেয়ারের মূল্যবৃদ্ধি হয়েছে, সেই সঙ্গে তথ্য-প্রযুক্তি, খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারের মূল্যবৃদ্ধি হয়...
সবচেয়ে ভালো আছে ব্যাংক খাত ডলার ব্যবসা করে
দেশে ডলার-সংকটের কারণে সিমেন্টশিল্পের কাঁচামাল (ক্লিঙ্কার, স্লাগ, লাইমস্টোন, ফ্লাই অ্যাশ ও জিপসাম) আমদানিতে বিঘ্ন হচ্ছে। অন্যদিকে ডলার-সংকটকে পুঁজি করে ভালো ব্যবসা করছে দেশের ব্যাংক খাত। ফলে দেশে এখন সবার মধ্যে ব্যাংক খাত সবচেয়ে ভালো আছে বলে মনে করছে দেশের সিমেন্টশিল্প খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ...
আবার বিনিয়োগের সুযোগ ফ্ল্যাট ও জমিতে কালোটাকা
ফ্ল্যাট ও জমিতে কালোটাকা বা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ আবার আসছে। এলাকা ও আয়তনভেদে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে সুযোগটি নেওয়া যাবে। এ ছাড়া কর দিয়ে কালোটাকায় নতুন শিল্পকারখানাও স্থাপন করা যাবে। ১০ শতাংশ কর দিয়ে আগামী বছরের জুন পর্যন্ত অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে শিল্প স্থাপনের বিদ্যমান সুযোগটিও অব্যাহত থাকবে। নতুন আয়কর আইনে এভাবেই কালোটাকা বি...
বিনিময় হার চান ব্যবসায়ীরা রপ্তানি আয়ের ডলার আসার দিনের
রপ্তানি আয়ের ডলার যে দিন আসবে, সে দিনের বিনিময় হার দাবি করেছে বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এ জন্য তারা বাংলাদেশ ব্যাংকের গত মার্চের একটি প্রজ্ঞাপন বাতিল চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন ব্যয়...
সয়াবিন লিটারে ১০ ও পাম তেল লিটারে ২ টাকা দাম কমানোর সিদ্ধান্ত
সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা ও পাম তেলের দাম লিটারে দুই টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক বৈঠকের পর সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানিয়েছেন। তবে কবে থেকে এই দাম কার্যকর হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসি...
খুচরায় দাম এখনো চড়া পেঁয়াজ এলেও ভারতের
অস্থির হয়ে ওঠা পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে গত সপ্তাহে আমদানির অনুমতি দেয় সরকার। কিন্তু তাতে পাইকারি বাজারে পেঁয়াজের দাম যে হারে কমেছে, সে হারে কমেনি খুচরা পর্যায়ে। উল্টো খুচরায় দেশি পেঁয়াজের দাম গতকাল ৫ টাকা বেড়ে গেছে। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা ভারতীয় পেঁয়াজের যথেষ্ট সরবরাহ এখনো বাজারে আসেনি। পেঁয়াজের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে...
বাংলাদেশিদের সবচেয়ে বেশি খরচ ভারতে ক্রেডিট কার্ডে
বিদেশ ভ্রমণে নগদ টাকার পাশাপাশি ক্রেডিট কার্ডে খরচ করার প্রবণতা দেশের মানুষের মধ্যে বাড়ছে। এ প্রবণতায় বাংলাদেশিরা প্রতিবেশী দেশ ভারত সফরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন বলে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে জানা গেছে। ক্রেডিট কার্ডে খরচের প্রবণতা নিয়ে বাংলাদেশ ব্যাংক এই প্রথম একটি প্রতিবেদন তৈরি করেছে। এতে দেখা গেছে, একক দেশ হিসেবে ভারতেই ক...
বাংলাদেশিদের সবচেয়ে বেশি খরচ ভারতে ক্রেডিট কার্ডে
বিদেশ ভ্রমণে নগদ টাকার পাশাপাশি ক্রেডিট কার্ডে খরচ করার প্রবণতা দেশের মানুষের মধ্যে বাড়ছে। এ প্রবণতায় বাংলাদেশিরা প্রতিবেশী দেশ ভারত সফরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন বলে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে জানা গেছে। ক্রেডিট কার্ডে খরচের প্রবণতা নিয়ে বাংলাদেশ ব্যাংক এই প্রথম একটি প্রতিবেদন তৈরি করেছে। এতে দেখা গেছে, একক দেশ হিসেবে ভারতেই ক...
বিমা, খাদ্য ও আইটি কোম্পানির মূল্যবৃদ্ধিতে চাঙা ঢাকার শেয়ারবাজার
ঢাকার শেয়ারবাজারে আজ দিনের লেনদেনের প্রথম আধা ঘণ্টায় বাজারের তিনটি সূচকের উত্থান হয়েছে। মূল্যবৃদ্ধিতে এগিয়ে আছে বিমা, খাদ্য ও আইটি খাতের কোম্পানি। বাজার বিশ্লেষকেরা বলছেন, গত সপ্তাহে বাজারে গুজব ছড়িয়ে পড়ে যে মূলধনী আয়ের ওপর যে কর অব্যাহতি ছিল, নতুন আয়কর আইনে তা তুলে নেওয়া হবে। কিন্তু সংসদে উত্থাপিত নতুন আয়কর আইনে সে ধরনের বিধান নেই-এই খবর ছড়িয়ে পড়া...
আমদানি কমছে তাও কাটছে না সংকট
আমদানি খরচ কমলেও বিদেশি সেবা ও পরিবহন খরচ এবং ঋণ পরিশোধে যে খরচ হচ্ছে, তাতে ডলারের আয়-ব্যয়ে বড় অঙ্কের ঘাটতি থেকে যাচ্ছে। ঋণপত্র খোলায় কড়াকড়ি আরোপ করার পর এখন প্রতি মাসে যে পরিমাণ রপ্তানি ও প্রবাসী আয় আসছে, তার চেয়ে আমদানি খরচ কম। তারপরও বিদেশি সেবা ও পরিবহন খরচ এবং বিদেশ থেকে নেওয়া ঋণ পরিশোধে যে খরচ হচ্ছে, তাতে প্রতি মাসে ডলারের আয়-ব্যয়ে বড় অঙ্কের...
ট্রাস্ট লাইফ ইনস্যুরেন্সের এক মাসে শেয়ারের দাম বেড়ে সাত গুণ
মাত্র এক মাসের ব্যবধানে নতুন তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের শেয়ারের দাম বেড়ে সাত গুণ হয়ে গেছে। টানা মূল্যবৃদ্ধিতে কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের (ফেসভ্যালু) শেয়ারের বাজারমূল্য বেড়ে হয়েছে ৭২ টাকা। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহ শেষে মূল্যবৃদ্ধির দিক থেকে শীর্ষে ছিল এ কোম্পানি। গত সপ্তাহের প...
মার্কিন ডলারের আধিপত্য শেষের দিকে
মস্কোর অন্যতম একজন শীর্ষ ব্যাংকার বলেছেন, মার্কিন ডলারের আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। কারণ হিসেবে তিনি চীনা মুদ্রা ইউয়ানের উত্থান ও রাশিয়াকে বাগে আনার পশ্চিমা ব্যর্থ চেষ্টার কথা উল্লেখ করেছেন। সেই সঙ্গে বিশ্ববাসী পশ্চিমের এই ব্যর্থ চেষ্টার ঝুঁকির মুখেও পড়ে গেছে বলে জানান তিনি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংক ভিটিবির প্রধান নির্বাহী আঁদ্রেই কোস্তিন বার্ত...
দেশেই মোটরসাইকেলের হেলমেট তৈরি হচ্ছে
দেশে বছরে মোটরসাইকেলের হেলমেট বিক্রি হয় তিন লাখের বেশি। এত দিন চাহিদার প্রায় পুরোটা আমদানি করে মেটানো হতো। এখন দেশেই হেলমেট উৎপাদন শুরু হয়েছে। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএলের অঙ্গ প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকস লিমিটেড নরসিংদীর ঘোড়াশালে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে হেলমেট তৈরির কারখানা করেছে। কারখানাটিতে উৎপাদনও শুরু হয়েছে। প্রাণ-আরএফএ...
বগুড়া অঞ্চলের ৫৬ হিমাগারের মালিক বিপাকে লোডশেডিংয়ে
বগুড়া ও জয়পুরহাটের অর্ধশতাধিক হিমাগারে প্রতিদিন ১০–১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। তাতে জেনারেটরে সচল রাখতে হচ্ছে এসব হিমাগার। বিদ্যুতের লোডশেডিংয়ে বগুড়া অঞ্চলের ৫৬ হিমাগারে ৫ লাখ ৫ হাজার ২৬৮ মেট্রিক টন আলু নিয়ে বিপাকে পড়েছেন হিমাগারের মালিকেরা। লোডশেডিংয়ের কারণে হিমাগারগুলোতে দিনে-রাতে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ না পেয়ে আলুর মান ধরে রাখ...
বিশ্ববাজারে তেলের দাম গতকাল আবারও কমেছে
বিশ্ববাজারে তেলের দাম গতকাল আবারও কমেছে। এ নিয়ে টানা দুই সপ্তাহ তেলের দাম কমল। গত সপ্তাহে সৌদি আরব নিজে থেকে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিলেও বাজারে তেলের দামের পতন ঠেকানো যাচ্ছে না। মূলত চীনের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি কমে যাওয়ার কারণে তেলের চাহিদা নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল...
যেসব পরিবর্তন আনা হলো নতুন আয়কর আইনে
জাতীয় সংসদে নতুন আয়কর আইন পাসের জন্য বিল আকারে উত্থাপিত হয়েছে। বিদ্যমান আয়কর অধ্যাদেশের সঙ্গে নতুন আইনে বড় মৌলিক পরিবর্তন নেই। তবে কিছু কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন কোম্পানির সংজ্ঞা পরিবর্তন; কোম্পানিকে প্রতি মাসে উৎসে করের রিটার্ন দাখিল; রিটার্নের প্রমাণ দাখিলে বাধ্যবাধকতায় আরও পাঁচ খাত যুক্ত, বিদেশে ঘুরতে গেলে সম্পদের তথ্য দেওয়া ইত্যাদি। আবার কর...
মূল্যস্ফীতি ও ডলার–সংকটের মধ্যে মুদ্রানীতিতে কী থাকছে? তা নিয়ে আগ্রহ মানুষের
বাংলাদেশ ব্যাংক ১৮ জুন মুদ্রানীতি ঘোষণা করবে। মূল্যস্ফীতি ও ডলার–সংকটের মধ্যে মুদ্রানীতিতে কী থাকছে, তা নিয়ে মানুষের আগ্রহ। মূল্যস্ফীতি ১০ শতাংশ ছুঁই ছুঁই। বিশ্ববাজারে নিত্যপণ্য ও জ্বালানির দাম কমেছে। কিন্তু আমদানির জন্য প্রয়োজনীয় মার্কিন ডলার পাওয়া যাচ্ছে না। ডলারের দামও বাড়ছে ধারাবাহিকভাবে। এমন পরিস্থিতিতে ১৮ জুন ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাস,...
সাড়ে ৩ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি
ক্রিপ্টোকারেন্সি পরিষেবা প্রতিষ্ঠান অ্যাটমিক ওয়ালেট থেকে সম্প্রতি ৩৫ মিলিয়ন বা সাড়ে ৩ কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে। এই বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি কে চুরি করেছে, তা এখনো জানা যায়নি। তবে একাধিক ক্রিপ্টো ট্র্যাকিং বিশেষজ্ঞ জানিয়েছেন, উত্তর কোরিয়ার হ্যাকাররা এটি চুরি করে থাকতে পারে। খবর সিএনএনের। হ্যাকাররা অ্যাটমিক ওয়...






























