বাণিজ্য — পাতা ২০
৫ ব্যাংককে চিঠির কথা স্বীকার কেন্দ্রীয় ব্যাংকের
শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের চলতি হিসাবে টাকার ঘাটতি থাকায় সতর্ক করে চিঠি দেওয়ার কথা স্বীকার করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক রোববার এক জরুরি সংবাদ সম্মেলনে জানান, চিঠিতে অর্থ ঋণাত্মক থাকার বিষয়ে সতর্ক করা হলেও লেনদেন বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। সংবাদ সম্মেলনে সহকারী মুখপাত্র ও পরিচালক সরোয়ার হোসেন, সাঈদা খ...
সর্বজনীন পেনশন তহবিলের অর্থ ট্রেজারি বন্ডে বিনিয়োগঃ আহম মুস্তফা
সর্বজনীন পেনশন তহবিল থেকে এই প্রথম বিনিয়োগ হিসাবে ১১ কোটি ৩১ লাখ টাকার ট্রেজারি বন্ড কেনা হয়েছে। এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এই বিনিয়োগের অর্থ নিরাপদ ও লাভজনক খাতে সুরক্ষিত থাকবে। গতকাল রবিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সর্বজনীন পেনশনের অর্থ বিনিয়োগবিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থমন্ত্রী। মুস্তফা কামাল বলেন, সর্বজনীন পেনশন ত...
১৪ হাজার কর্মী ছাঁটাই করাবে নোকিয়া
ব্যবসায় টিকে থাকতে বড় আকারে খরচ কমানোর কৌশল নিয়েছে টেলিকম প্রতিষ্ঠান নোকিয়া। প্রতিষ্ঠানটির ১৪ হাজার কর্মী ছাঁটাই করা হবে বলে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৮৬ হাজার কর্মী রয়েছেন। একটি বিস্তৃত পুনর্গঠনের অংশ হিসেবে নতুন এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে কম্পানিটি। এই পদক্ষেপটি কম্পানিকে ১০ থেকে ১৫ শতাংশ স্টাফিং খরচ কমাতে...
পরিসংখ্যান সক্ষমতা ও মান পরিমাপক সূচক ‘স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি ইনডেক্সে’ বাংলাদেশের মান এখন নিম্নগামী
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারি ও গৃহ গণনা এবং মূল্যস্ফীতি, মোট দেশজ উৎপাদনসহ (জিডিপি) অর্থনীতির নানা তথ্য-উপাত্তের পরিসংখ্যান নিয়ে বিশ্বব্যাংক ও অর্থনীতিবিদদের সংশয় রয়েছে। এতে পরিসংখ্যান সক্ষমতা ও মান পরিমাপক সূচক ‘স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি ইনডেক্সে’ বাংলাদেশের স্কোর (মান) এখন নিম্নগামী। গত ১০ বছরের ব্যবধানে এই স্কোর কমেছে ২১.৯ প...
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নামল ২১ বিলিয়ন ডলারের নিচে
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার পর্যন্ত ২০.৯৬ বিলিয়ন ডলারে, যা গত ৪ অক্টোবর ছিল ২১.০৫ বিলিয়ন ডলার। জানা যায়, বাংলাদেশ ব্যাংক আমদানি বিল পরিশোধে ব্যাংকগুলোকে সহায়তা অব্যাহত রাখায় এমনটি হয়েছে। অন্যদিকে বাংলাদেশের মার্কিন ডলারের সবচেয়ে বড় দুটি উৎস রপ্তানি ও প্রবাস আয় প্রত্যাশার...
জ্বালানি তেলের স্বয়ংক্রিয় দাম সমন্বয়ের ‘ফর্মুলা’ চূড়ান্ত
আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় দাম সমন্বয়ের একটি ‘ফর্মুলা’ চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে নির্বাচনের আগে তা বাস্তবায়নের সম্ভাবনা নেই বলেও তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেল কম্পানিগুলোর ইনডেক্সিংয়ের ফর্মুলা ধরে আমরা একটা ফর্মুলা দাঁড় করিয়েছি। প্রাইসিং ফর...
সিঅ্যান্ডএফ এজেন্টের তথ্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে চেয়েছে এনবিআর
মিথ্যা ঘোষণায় আমদানি-রপ্তানি রোধে আগামী এক মাসের মধ্যে বন্দর থেকে পণ্য খালাসে সংশ্লিষ্ট সব ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টদের (সিঅ্যান্ডএফ এজেন্ট) তথ্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে কাস্টমস কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আমদানি-রপ্তানিকারক ছাড়াও সিঅ্যান্ডএফ এজেন্টদের অ্যাসোসিয়েশনকে এ নির্দেশনা দেওয়া হয়েছে...
এলসি খুলতে কাটছে না জটিলতা
দেড় বছর ধরে দেশে চলছে ডলারের সংকট। আমদানিতে কড়াকড়িসহ নানা কারণে আমদানির এলসি (ঋণপত্র) খোলাও ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। এখন শতভাগ মার্জিন দিয়ে এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা। ডলার-সংকটের কারণে বিদেশ থেকে সময়মতো কাঁচামাল আমদানি করতে না পেরে দেশের মধ্য থেকে বেশি দামে কাঁচামাল সংগ্রহ করে কারখানা সচল রাখতে হচ্ছে অনেককে। ফলে দিনদিন বেড়ে যাচ্ছে ব্যবসা-বাণ...
এসএমএসি এইচআরএস লিমিটেডের মধ্যে মাইলফলক সহযোগিতায় একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
এনজিও ও আর্থিক খাতের দুই স্বনামধন্য প্রতিষ্ঠান আইএফএএসইএফ-আইএনজিও ফোরাম অব বাংলাদেশ এবং এসএমএসি এইচআরএস লিমিটেডের মধ্যে মাইলফলক সহযোগিতায় একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর বারিধারায় ইনট্রাকো কনভেনশন হলে অনুষ্ঠিত এ কর্মশালায় মূল আলোচ্য বিষয় ছিলে আইটিএ (আয়কর আইন) ২০২৩ এবং এফএ (অর্থ আইন) ২০২৩। সেশনে ৩০টির বেশি আন্তর্জ...
মোবাইল ব্যাংকিং সেবায় দৈনিক লেনদেনের পরিমাণ গড়ে সাড়ে তিন হাজার কোটি টাকা
চলতি বছরের আগস্ট মাসে মোবাইল ব্যাংকিং সেবায় ১ লাখ ৯ হাজার ৫৫৫ কোটি টাকা লেনদেন হয়েছে। দৈনিক লেনদেনের পরিমাণ গড়ে সাড়ে তিন হাজার কোটি টাকা। এছাড়া এই সেবার গ্রাহক সংখ্যা ২১ কোটি ছাড়িয়েছে। বর্তমানে বিকাশ, রকেট, ইউক্যাশ, মাই ক্যাশ, শিওর ক্যাশসহ বিভিন্ন নামে ১৩টির মতো ব্যাংক ও প্রতিষ্ঠান এমএফএস সেবা দিচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহক সংখ্যা দাঁড়িয়...
এক সপ্তাহের ব্যবধানে বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে ১০০ ডলার
বিশ্ববাজারে আবার বাড়তে শুরু করেছে সোনার দাম। কয়েক মাস ধরে বাজার নিম্নমুখী থাকলেও ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করায় এক সপ্তাহের ব্যবধানে সোনার দাম বেড়েছে ১০০ ডলার। সাধারণত রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় নিরাপদ হিসেবে সোনায় বিনিয়োগ বাড়ে। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গত ৬ অক্টোবর বিশ্ববাজারে সোনার দাম ছিল প্রতি আউন্স এক হা...
ডলারে ঋণ পাবেন সাড়ে ৮ শতাংশ সুদে রপ্তানিমুখী প্রতিষ্ঠানের উদ্যোক্তা
দীর্ঘমেয়াদি তহবিল ‘বাংলাদেশ ব্যাংক লংটার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটিজ (এলটিএফএফ)’ থেকে মার্কিন ডলারে অর্থায়ন সুবিধা পাবে ১৮ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি মূলত বৈদেশিক মুদ্রায় পরিচালিত তহবিল। ব্যাংকগুলোর এ তহবিল থেকে সর্বোচ্চ সাড়ে ৮ শতাংশ সুদহারে ডলারে ঋণ পাবেন রপ্তানিমুখী উত্পাদনশীল প্রতিষ্ঠানের উদ্যোক্তা। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এসব ব্য...
আবারও বেড়েছে ডিম ও ব্রয়লার মুরগির দাম
নিম্নবিত্তের আমিষের জোগানে ডিম ও ব্রয়লার মুরগির দাম বাড়ায় আগেই টান পড়েছিল। দাম বাড়ার এই ধারা এখন নিম্নমধ্যবিত্তের আমিষের জোগানেও টান দিয়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ১৯০ টাকা হয়েছে মুরগির দাম। ডজনে ডিমের দাম ১০ থেকে ২০ টাকা বেড়ে হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকা। এ ছাড়া মাছ ও সবজির দামও বাড়তি। আগের দামে ৭৫০ টাকা কেজি দরে গরুর মাংস ...
১৫টি ব্যাংকের মূলধন ঘাটতি
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সাতটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ রেকর্ড ১৫টি ব্যাংক মূলধন ঘাটতির মুখে পড়েছে। ব্যাংকগুলোর এই পরিস্থিতি দেশের আর্থিক খাতের অস্থিরতার আরো একটি ইঙ্গিত। ঋণ অনিয়মকে এই মূলধন ঘাটতির অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে এই ব্যাংকগুলোর মূলধন ঘাটতি ছিল ৩৩ হাজার ৭৪...
হামাস ও ইসরায়েল যুদ্ধে অস্থিরতা তৈরির শঙ্কা বিশ্ব অর্থনীতিতে
সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন অবরুদ্ধ গাজার সশস্ত্র সংগঠন হামাসের ইসরায়েলে হামলা এবং ইসরায়েলের পাল্টা হামলায় যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার। তাদের আশঙ্কা এ হামলার পারদ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে যেতে পারে। এতে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে, মূল্যস্ফীতি জোরালো হওয়ার শঙ্কা তৈরি হচ্ছে এবং অর্থনীতিতে আস্থা কমে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। গত সোমবার বিশ্ববা...
বিশ্ববাজারে কমেছে খাদ্যপণ্যের দাম
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম তুলনামূলক স্থিতিশীল ছিল গত সেপ্টেম্বর মাসে। এই সময়ে ভোজ্য তেল, দুগ্ধপণ্য ও মাংসের দাম কমলেও বেড়েছে চিনি ও ভুট্টার দাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) গত শুক্রবার খাদ্যপণ্যের মাসিক সূচক প্রকাশ করে। এতে দেখা যায়, গত সেপ্টেম্বরে বিশ্ববাজারে সার্বিক খাদ্যপণ্যের দাম আগের মাসের চেয়ে বাড়েনি। তবে এক বছর আগের একই সময়ের তুল...
এবার ঢাকায় কার্ডধারীদের কাছে ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি
দেশে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে ঢাকা মহানগরীতে টিসিবির পরিবার কার্ডধারীদের মধ্যে ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হবে সিদ্ধান্ত নিয়েছে এ পরিস্থিতিতে সরকার। এই কার্যক্রম আগামীকাল থেকে শুরু হবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত কয়েক বছরের আলোকে ও পেঁয়াজের খারাপ মৌ...
কমলো জমি নিবন্ধনের খরচ
পুনর্নির্ধারণ করেছে জমি নিবন্ধনের খরচ তথা করের পরিমাণ সরকার। নতুন নিয়মে মৌজা ভিত্তিতে করহার নির্ধারণ করা হয়েছে। এতে ভূমি নিবন্ধন কর কমেছে এলাকাভেদে অনেক স্থানের। একই সঙ্গে আবাসন কোম্পানি বা ভূমি উন্নয়নকারীর কাছ থেকে বাণিজ্যিক ও আবাসিক প্লট এবং অন্য জমির করের হারও হালনাগাদ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত মঙ্গলবার এ নিয়ে একটি প্রজ্ঞাপন জার...






























