সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এবার ঢাকায় কার্ডধারীদের কাছে ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

এবার ঢাকায় কার্ডধারীদের কাছে ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

দেশে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে ঢাকা মহানগরীতে টিসিবির পরিবার কার্ডধারীদের মধ্যে ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হবে সিদ্ধান্ত নিয়েছে এ পরিস্থিতিতে সরকার। এই কার্যক্রম আগামীকাল থেকে শুরু হবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত কয়েক বছরের আলোকে ও পেঁয়াজের খারাপ মৌসুমের বিবেচনায় আগামীকাল থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তাদের কাছে পেঁয়াজ বিক্রয় করা হবে।


তবে এ কার্যক্রম টিসিবির আমদানি করা পেঁয়াজ দেশে আসা সাপেক্ষে সরবরাহ করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন।


দেশে পেঁয়াজের বাজার বেশ কিছুদিন ধরেই চড়া। দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দামই বাজারে গত কয়েক দিনে বেড়েছে। এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে কেজিতে দেশি পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। রাজধানী ঢাকাসহ দেশের অনেক স্থানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ৭০ থেকে ৭৫ টাকায়।

টিসিবির পরিবার কার্ডধারীদের মধ্যে সাধারণত চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রি করা হয়। কোনো কোনো মাসে চালও বিক্রি করা হয়েছে। এ ব্যবস্থায় খোলাবাজারের তুলনায় কম দামে কার্ডধারীরা নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনতে পারেন।