সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এক সপ্তাহের ব্যবধানে বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে ১০০ ডলার

এক সপ্তাহের ব্যবধানে বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে ১০০ ডলার

বিশ্ববাজারে আবার বাড়তে শুরু করেছে সোনার দাম। কয়েক মাস ধরে বাজার নিম্নমুখী থাকলেও ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করায় এক সপ্তাহের ব্যবধানে সোনার দাম বেড়েছে ১০০ ডলার। সাধারণত রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় নিরাপদ হিসেবে সোনায় বিনিয়োগ বাড়ে।

বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গত ৬ অক্টোবর বিশ্ববাজারে সোনার দাম ছিল প্রতি আউন্স এক হাজার ৮২০ ডলার। ১৩ অক্টোবর দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স এক হাজার ৯৩২ ডলারে। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ১১২ ডলার বা ৫.৪৭ শতাংশ। 


গত শুক্রবার এক দিনে দাম বাড়ে ৬৩.৮৫ ডলার বা ৩.৪২ শতাংশ। প্রতিষ্ঠানটি বলছে, গাজায় ইসরায়েল সামরিক অভিযান শুরু করায় ভূ-রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় নিরাপদ হিসেবে মানুষ সোনায় বিনিয়োগ বাড়াচ্ছে। আর সে কারণেই দাম বাড়ছে।


এ বছরের শুরুতে বিশ্ববাজারে সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। এমনকি মে মাসের শুরুতে সোনার দাম বেড়ে প্রতি আউন্স হয় রেকর্ড দুই হাজার ৫১ ডলার। সে সময়ে যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা, ব্যাংক খাতের সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিরাপদ হিসেবে সোনায় বিনিয়োগ বাড়িয়ে দেন।

স্টেইট স্ট্রিট ইন বসটনের সিনিয়র বিশ্লেষক মারভিন লহ বলেন, ‘পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, এ কারণে মানুষ নিরাপদ বিনিয়োগে ছুটছে। মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যা ঘটছে তা খুবই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক। মনে হচ্ছে, পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে।’