সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৪:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নামল ২১ বিলিয়ন ডলারের নিচে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নামল ২১ বিলিয়ন ডলারের নিচে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার পর্যন্ত ২০.৯৬ বিলিয়ন ডলারে, যা গত ৪ অক্টোবর ছিল ২১.০৫ বিলিয়ন ডলার। জানা যায়, বাংলাদেশ ব্যাংক আমদানি বিল পরিশোধে ব্যাংকগুলোকে সহায়তা অব্যাহত রাখায় এমনটি হয়েছে। 

অন্যদিকে বাংলাদেশের মার্কিন ডলারের সবচেয়ে বড় দুটি উৎস রপ্তানি ও প্রবাস আয় প্রত্যাশার চেয়ে কমেছে। বাংলাদেশ ব্যাংক ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে রিজার্ভ থেকে ৩.৭৫ বিলিয়ন ডলার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে। আগের অর্থবছরে ডলার সংকট কিছুটা লাঘব করতে এবং ডলারের বিপরীতে টাকার বিনিময় মান ধরে রাখতে মোট ১৩.৫৮ বিলিয়ন ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।


বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের দায় বাদ দেওয়া হলে বাংলাদেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ১৮ বিলিয়ন ডলারের নিচে। তিনি বলেন, আইএমএফের ফর্মুলা অনুযায়ী মোট যে রিজার্ভ তা এখন বাংলাদেশ ব্যাংক নিয়মিত রিপোর্ট করছে।

সেটা এখন প্রায় ২১ বিলিয়ন ডলার। কিন্তু সেখান থেকে আবার বাংলাদেশ ব্যাংকের যে দায়গুলো আছে সেগুলো বাদ দিতে হয়। আইএমএফ যে লক্ষ্য নির্ধারণ করেছে সেটা হলো নিট বেসিসে। ওই নিট রিজার্ভ এখন ১৮ বিলিয়নের মতো বা তার একটু নিচে চলে এসেছে।