বাংলাদেশ — পাতা ৯৮
খাগড়াছড়িতে আনসার ও ভিডিপি ভাতাভোগীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ভাতাভোগী সদস্যদের মাঝে দ্বিতীয়বারের মতো ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনসার ও ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে জেলার ৩ হাজার ৬৫০ জন সদস্যের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ...
বিপিসি গঠন করল কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং সেল, জ্বালানি সরবরাহে নজরদারি জোরদার
ঢাকা, ৯ মার্চ – দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বাজারে স্বাভাবিকতা বজায় রাখার জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনায় বিপিসি এবং তাদের অধীনস্থ বিপণন কোম্পানিগুলো মিলিতভাবে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন করেছে। সোমবার এ সংক...
ড্রোনে নজরদারিতে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান, সিসিটিভি কন্ট্রোল রুম থেকে আটক ১০
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হচ্ছে। অভিযানের সময় গোপন সিসিটিভি কন্ট্রোল রুম থেকে ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সকালে অভিযান শুরুর আগে থেকেই অপরাধীরা যৌথ বাহিনীর পরিকল্পনার তথ্য পেয়ে...
ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, পরে থানায় সোপর্দ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে মারধর করে পরে পুলিশের কাছে সোপর্দ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর নাম রাহিদ খান পাভেল। তিনি ঢাবির দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সোমবার ভোররাতে সেহরির সময় এ ঘটনা ঘটে। ...
তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের নামকরণে ‘নিয়ন্ত্রণ’ শব্দটির বদলে ‘প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ শব্দটি অন্তর্ভুক্ত করার জন্য তিনি জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করবেন। তিনি বলেন, ‘নিয়ন্ত্রণ’ শব্দটির মধ্যে একটি ঢিলেঢালা ভাব থাকে, যা ‘প্রকাশ্যে নিষেধ’ শব্দটির মাধ্যমে কঠোর আইনি অপরাধ হি...
মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
রাজধানীর মিরপুর-২ এলাকার একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তাদের চারটি ইউনিট। আগুন লাগার কারণ এবং এতে কোনো হতাহত হয়েছে ক...
জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ‘কমান্ডো অ্যাকশন’, সন্ত্রাস নির্মূলে ৪ হাজার সদস্যের সাঁড়াশি অভিযান
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরকে সন্ত্রাস ও অবৈধ দখলমুক্ত করতে বড় ধরনের সাঁড়াশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনসহ প্রায় চার হাজার সদস্য অংশ নিয়েছেন। সোমবার (৯ মার্চ) ভোরে ফজরের নামাজের পরপরই অভিযান...
হাদি হত্যা মামলার গ্রেফতার আসামিদের দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলায় বিদেশে গ্রেফতার আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) সকালে পুলিশ সদরদফতরে আয়োজিত তার প্রথম প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় চাঁদাবাজ ও উগ্রপন্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন আইজিপি। তিনি বলেন...
ইরান–ইসরায়েল যুদ্ধ: দুবাইয়ে নিহত বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে
ইরান–ইসরায়েল সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকালে আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল ৮টা ৫৫ মিনিটে মরদেহবাহী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। বিমানবন্দরে নিহতের স্বজনদের পাশাপাশি সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্...
থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা: আইজিপি
নিজস্ব প্রতিবেদক: পুলিশের সঙ্গে জনগণের বিদ্যমান আস্থার সংকট কাটিয়ে উঠতে দেশের প্রতিটি জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে থানায় অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন তিনি। সোমবার সকালে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ম...
মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজারের ফুটপাতে প্রশ্নবিদ্ধ ‘চকি ব্যবসা’
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: দুইটি চকি বসাতে নেওয়া হয়েছে প্রায় ২ লাখ টাকা ব্যবসা হারিয়ে বেকার দুই দরিদ্র পরিবার....... কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ফুটপাতে অর্পিত সম্পত্তির জায়গায় চকি বসানোকে কেন্দ্র করে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বাজারের ফুটপাতে মাত্র দুইটি চকি বসানোর বিনিময়ে এক প্রভাবশালী...
তেলের ডিপোতে সেনা মোতায়েনের প্রস্তাব, ফিলিং স্টেশনে পুলিশ টহল জোরদারের অনুরোধ
দেশে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ঘিরে তৈরি হওয়া উদ্বেগের মধ্যে প্রধান তেল ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। একই সঙ্গে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে পুলিশি টহল জোরদারেরও অনুরোধ জানানো হয়েছে। বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান স্বাক্ষরিত দুটি পৃথক চিঠিতে এ বিষয়ে জ্বালানি...
ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্ত মাসুদ ও আলমগীর ভারতে গ্রেপ্তার
অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। শনিবার দিবাগত রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এস...
প্রত্যাহার করে ঢাকায় আনা হলো পাঁচ রাষ্ট্রদূত
সরকার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারসহ পাঁচজন রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে ঢাকায় আনার সিদ্ধান্ত নিয়েছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। শনিবার (৭ মার্চ) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা...
নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রাষ্ট্র-সমাজকে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে
নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও অবমাননার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। নিচে তার পোস্টটি তুলে ধরা হলো: আজ আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ এবং সারা বিশ্বের সকল নারীকে...
তেল মজুদ থাকলেও রেশনিং করে চলতে হবে: জ্বালানি মন্ত্রী
দেশে পর্যাপ্ত তেল মজুদ থাকলেও রেশনিং করে চলতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী। জ্বালানি মন্ত্রী বলেন, ‘সব একেবারে না খেয়ে, চলার মতো ব্যবস্থা করে যদি একবার চলি, তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারবো। আমাদের তেল মজুদ আছে, কিন্তু রে...
হামলার শিকার সাংবাদিককে ফোন তথ্যমন্ত্রীর, কঠোর বিচারের আশ্বাস
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার সকালে হামলার শিকার গ্লোবাল টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকুকে ফোন করে তিনি এ আশ্বাস দেন। ফয়জুল ইসলাম ভূঁইয়া জানান, ফোনালাপে মন্ত্রী ঘটনা...
বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নাটোর প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬) সকালে বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (...






























