বাংলাদেশ — পাতা ৭৮
ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম : দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম। সাংগ্রাই একটি উৎসব নয়; এটি পার্বত্য অঞ্চলের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। আজ বুধবার রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চিংম্রং এলাকায় আয়োজিত ‘চিংম্রং সাংগ্রাই রিলংপোয়ে ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্...
আজ থেকে সাগরে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা
ইলিশসহ সামুদ্রিক মৎস্য সম্পদের নির্বিঘ্ন প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় শুরু হচ্ছে ৫৮ দিনের মাছ ধরার দীর্ঘ নিষেধাজ্ঞা। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা ও আহরণ বন্ধ থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এই নির্দেশনা বাস্তবায়নে উপকূলীয় এলাকায় ইতোমধ্যে কঠোর অবস্থানে রয়েছ...
নতুন শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশে নতুন ও বিকল্প শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবে...
পটিয়ায় বর্ষবরণে জনস্রোত, বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন
চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলায় অংশ নিতে মানুষের ঢল নামে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পটিয়া সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম। “নববর্ষের ঐকতান-গণ...
সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম থেকে সম্ভাব্য অর্জিতব্য বিষয় বিবেচনায় পদক্ষেপ নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম ও এ থেকে দেশের সম্ভাব্য অর্জিতব্য বিষয়াদি বিবেচনার জন্য ইতোমধ্যেই সরকার পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান আজ সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম এর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম...
পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি 'পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি' শুরু হতে যাচ্ছে। আজ বুধবার সকালে জাতীয় সংসদে তারেক রহমান প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ইশতেহারে শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত...
বর্ণিল আয়োজনে বান্দরবানে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন
শিমুল দাশ, বান্দরবান প্রতিনিধি: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদ্যাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখি শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ নেন। রঙিন সাজ, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী উপস্থাপনায় প্র...
হামের টিকা পেয়ে স্বস্তিতে অভিভাবকরা
আট মাস বয়সী শিশু সুমাইয়া আক্তারকে হামের টিকা দিতে রাজধানীর কামরাঙ্গীচর থেকে আজিমপুর মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসেছেন মা রত্না বেগম। বাসস-এর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আজ থেকে দুশ্চিন্তা কিছুটা কমল। আশপাশে হামের রোগী বাড়ায় মেয়েকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম। মেয়েকে হামের টিকা দিতে পেরে খুব ভালো লাগছে। যদিও কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকত...
পটুয়াখালীতে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ
পটুয়াখালীর মহিপুরে অবৈধ বেহুন্দী জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালীর ম...
জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশেও দেখা দিয়েছে এর প্রভাব। জ্বালানি সাশ্রয়ে সরকার একের পর এক নির্দেশনা ও সিদ্ধান্ত নিচ্ছে। এরই প্রেক্ষিতে জ্বালানি তেলের ব্যবহার কমাতে মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভ...
মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
💫 শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলায় প্রাণের উচ্ছ্বাস রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছিল কুমিল্লার মুরাদনগর। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে মুখর ছিল পুরো উপজেলা। শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা ও লোকজ মেলার সমন্বয়ে সৃষ্টি হয় এক আনন্দঘন ও মিলনমুখ...
মুরাদনগরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
★নেশার অন্ধকারে ডুবে থাকা যুবকের করুণ পরিণতি, নৃশংস হত্যায় শঙ্কিত এলাকাবাসী রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় এরশাদ মিয়া (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের বি চাপিতলা গ্রামে একটি...
প্রান্তিক কৃষকরা দেশের শক্তি: ধর্মমন্ত্রী কায়কোবাদ
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় কুমিল্লার মুরাদনগরে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ), এমপি। সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌ...
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে। নতুন বছরের আগমনে পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। মঙ্গলবার (১৪ এপ্রিল) ‘পহেলা বৈশাখ বাংলা নববর্ষ’ উপলক্ষে সোমবার (১৩...
জুলাই বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেব
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই নেই, তো আমরাও নেই। জুলাই আছে বলেই আমরা আছি, জুলাই আছে বলেই সরকার ও বিরোধী দল আছে। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না, ইনশাআল্লাহ। গণভোটের রায়ের মাধ্যমে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। এর জন্য প্রয়োজন হলে আবারও জীবন দেব। সোমবার রাজধানীর...
বাংলাদেশ-ভারত শক্তিশালী সম্পর্কের ভিত্তি মুক্তিযুদ্ধ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশ ও ভারতের মধ্যকার শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি। সোমবার সংসদ ভবনে নিজ কার্যালয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকালে ভারতকে বাংলাদেশের বিশ্বস্ত ও নিকটতম প্রতিবেশী হিসেবে উল্লেখ ক...
৯ ক্ষেত্রে ব্যয় কমিয়ে পরিপত্র জারি
বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিতে সরকারি গাড়ি কেনা, গাড়িতে জ্বালানি ব্যবহার, সভা-সেমিনারসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় হ্রাস করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারের পরিচালন ব্যয় হ্রাস করে পরিপত্র জারি করা হয়। যে ৯ ক্ষেত্রে ব্যয় কমলো ১. সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত জ্বালানির ব্যবহার ৩...
উৎসবমুখর পরিবেশে বাঙালি বরণ করবে ১৪৩৩ বঙ্গাব্দ
ভোরের সূর্যের রক্তিম আভা যখন পূর্ব আকাশে নতুন সংকেত দিয়ে উঁকি দিবে, তখন কেবল একটি ক্যালেন্ডারের পাতাই ওল্টাল না, ওল্টাল একটি জাতির আবেগ আর সংস্কৃতির নতুন পৃষ্ঠা। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে আগামীকাল বাঙালির দুয়ারে আসবে ‘পহেলা বৈশাখ‘ বাংলা নববর্ষ। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা বিশ্বের কোটি কোটি বাঙালি মেতে উঠবে প্রাণের...






























