বাংলাদেশ — পাতা ১২
গুরুদাসপুরে দরবেশ রহিম সাধুর ৩১তম তিরোধান দিবসের ওরসের সমাপনী আজ
সুরুজ আলী, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার সাহাপুরে দরবেশ রহিম সাধুর ৩১তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক ওরসের সমাপনী অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। ওরসকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত, অনুসারী, বাউলশিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের সমাগমে মুখর হয়ে উঠেছে মাজার প্রাঙ্গণ। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এ আয়োজনে মাজার এলাক...
পঞ্চগড়ে ২০ জনকে হুইলচেয়ার ও শিক্ষার্থীদের ৩৯টি বাইসাইকেল বিতরণ
মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে অসচ্ছল ও চলাচলে প্রতিবন্ধকতার শিকার ২০ জনের মধ্যে হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের মাঝে ৩৯টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্...
জামিন চাই না, বাসায় ফেরার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
ঢাকা প্রেস প্রতিবেদক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নিজের জামিন আবেদন প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়। এদিন তার জামিন আবেদনের শুনানির জন্য দিন ধার্য ছিল। বিচারপতি মো. গোলাম মর্তূজা...
মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমিতে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার মন্ডল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার মন্ডল ওই এলাকার তফিল মন্ডলের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির প...
পরীক্ষা চলাকালেও বিদ্যালয়ে অনুপস্থিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ইচ্ছেমতো আসা-যাওয়ার অভিযোগ
মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪৩ নম্বর ফুলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চলাকালেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিয়াদুল ইসলামের অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় অভিভাবক, বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিযোগ, তিনি নিয়মিত বিদ্যালয়ে দেরিতে আসেন এবং দুপুরের আগেই বিভিন্ন অজুহাতে ব...
চারঘাটে কমিউনিটি ক্লিনিক: কাগজে স্বাস্থ্যসেবা, বাস্তবে তালা
মো. শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো: প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীর চারঘাট উপজেলায় রয়েছে ২৩টি কমিউনিটি ক্লিনিক। সাধারণ রোগের চিকিৎসা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, রোগের স্ক্রিনিং, প্রয়োজনীয় পরামর্শ, রোগী রেফার এবং বিনামূল্যে ২৭ ধরনের জরুরি ওষুধ দেওয়ার কথা এসব ক্লিনিক থেকে। তবে বাস্তবে এর অনেকগুলোতেই...
মাধবপুরের বুল্লা-ছাতিয়াইন সড়কে একদিনে রোপণ করা হলো এক হাজার তালের বীজ
মোঃ নাজিমুল হাসান (নাজির), হবিগঞ্জ (মাধবপুর) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মানবিক ফাউন্ডেশন বুল্লা ইউনিট। সংগঠনটির উদ্যোগে বুল্লা-ছাতিয়াইন সড়কের দুই পাশে বিভিন্ন স্থানে একদিনে প্রায় এক হাজার তালের বীজ রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বুল্লা থেকে ছাতি...
আদালতে মুগ্ধ-সিদ্ধার্থের বন্ধু সীমান্তের জবানবন্দি
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি রংপুর জিলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন সীমান্ত চন্দ্র দাস নামে এক যুবক। তিনি এ মামলায় গ্রেপ্তার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের বন্ধু। হত্যাকাণ্ডের রাতে তাঁর বাসায় মুগ্ধ ও সিদ্ধার্থ ইয়াবা সেবন করেছিলেন বলে জবানবন্দিতে জানিয়েছেন সীমান্ত। রংপুরে...
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
বাসস জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। বাংলা সাহিত্যের দ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের এই কালজয়ী কবি ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকার তৎকালীন পিজি হাসপাতাল, বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠ...
বাড়িতে পানি দিয়ে আলামত নষ্টের অভিযোগ, পুলিশের দাবি ‘ভুলবশত’ মোটর চালু
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি রংপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থলের বাড়িতে পানি দিয়ে আলামত নষ্ট করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, ভুল করে পানির মোটরের সুইচ চালু হয়ে যাওয়ায় ট্যাংকি উপচে ছাদে পানি পড়ে। পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হাকিম বলেন, ভুল করে বাড়ির সুইচ অন হয়ে গিয়েছি...
দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আবু মিয়া (৩৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি কেন্দুয়া পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক বকুল মিয়া পলাতক রয়েছেন। বৃহস্পতিবার (২৭...
শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না: রাঙামাটিতে সারজিস আলম
রাঙামাটি প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ দেশের মাটিতে কোনোদিন সমাধি হবে না। তাঁর দেশে ফিরে আসার কোনো সমাদরও হবে না। তিনি বলেন, শেখ হাসিনার কর্মফলই তাঁর পতনের কারণ। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বক্তব্য দে...
সম্পদ বিক্রি করলেই আয় নয়, লাভ হলে কর দিতে হবে
জমি, ফ্ল্যাট, বাড়ি, শেয়ার কিংবা অন্য কোনো মূল্যবান সম্পদ বিক্রি করে লাভ হলে সেই লাভের ওপর আয়কর দিতে হয়। কিন্তু বাস্তবে অনেক করদাতার কাছে এখনো মূলধনি সম্পদ বিক্রয় থেকে অর্জিত আয় এবং সাধারণ আয় বা ব্যবসায়িক আয় এক বিষয় বলে মনে হয়। ফলে সম্পদ বিক্রয়ের সময় কর পরিশোধ করলেও পরবর্তী সময়ে আয়কর রিটার্নে সেই আয় কীভাবে দেখাতে হবে, কোন অংশ মূলধনি আয় হিসেবে গণ্য হ...
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ শুরু হচ্ছে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার শুরু হচ্ছে। বিকেল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। আজকের দিনের কার্যসূচিতে রয়েছে- সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১), বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব এবং...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির তৎপরতায় এ চেষ্টা প্রতিহত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রামদাসপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, ভারতের...
জাতীয় কবি কাজী নজরুলের সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
ঢাকা প্রেস প্রতিবেদক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির সমাধিতে সংগঠনটির নেতাকর্মীরা এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্য...
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী মেট্রো থানার দেওয়ালিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দেওয়ালিয়া বাড়ি এলাকার বাচ্চু মিয়ার পলি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা...
নরসিংদীতে পুলিশের সপ্তাহব্যাপী বিশেষ অভিযান: গ্রেপ্তার ২৩৭, উদ্ধার ৮,৬৩৩ ইয়াবা ও ২৪৯ কেজি গাঁজা
মোস্তফা মিয়া, নরসিংদী: নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। গত ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন মামলায় ২৩৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩০৫টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি করেছ...






























