মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৮:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক সাংবাদিকের স্ত্রী ও তার দুই মেয়েকে হত্যা, সন্দেহভাজন গ্রেপ্তার

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক সাংবাদিকের স্ত্রী ও তার দুই মেয়েকে হত্যা, সন্দেহভাজন গ্রেপ্তার

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক সাংবাদিকের স্ত্রী ও তার দুই মেয়েকে ক্রসবো দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন কাইল ক্লিফোর্ডকে (২৬) গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লিফোর্ডকে গ্রেপ্তারের লক্ষ্যে বড় ধরনের তল্লাশি অভিযান শুরু করা হয়। এরপর বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে উত্তর লন্ডনের এক কবরস্থানের কাছে তাকে আহত অবস্থায় পাওয়া যায়। 


গত মঙ্গলবার সন্ধ্যায় বিবিসি ফাইভ লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী ও দুই কন্যাকে তাদের পূর্ব ইংল্যান্ডের হার্ডফোর্ডশায়ারের বুশি শহরের বাড়িতে ক্রসবো দিয়ে হামলা চালিয়ে হত্যা করা হয়।লন্ডন থেকে ২০ মাইল উত্তরপশ্চিমে বুশি শহরের অ্যাশলি ক্লোজ এলাকার এক বাড়িতে ক্যারল হান্ট (৬১), হান্নাহ হান্ট (২৮) এবং লুইস হান্টকে (২৫) গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করেন। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।  


বিবিসি জানায়, নিহতরা তাদের সাংবাদিক জন হান্টের স্ত্রী ও কন্যা। জানা যায়, ব্রিটিশ সেনাবাহিনীতে কিছু দিন কাজ করার পর দুই বছর আগে চাকরি ছেড়ে দেন ক্লিফোর্ড। ক্লিফোর্ড ধরা পড়ার আগে উত্তর লন্ডনের এনফিল্ডের ল্যাভেন্ডার হিল কবরস্থানে বহু পুলিশ উপস্থিত হন। এর আগে কবরস্থানের কাছে এক বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পুলিশের ধারণা, নিহতদের সঙ্গে ক্লিফোর্ডের পূর্ব পরিচয় ছিল। ঘটনার সময় ক্রসবোর পাশাপাশি অন্য অস্ত্রও ব্যবহৃত হয়েছিল। পুরো এই ঘটনার তদন্ত চলছে বলে খবরে বলা হয়েছে।