শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪২:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা দুই শিক্ষার্থীসহ নিহত ৩

পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা দুই শিক্ষার্থীসহ নিহত ৩

মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):-


 

পাবনা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের বাঙ্গাবাড়িয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন—ভ্যানচালক আকরাম হোসেন, পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার ও পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা।
 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিক্ষার্থীদের নিয়ে ভ্যানটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পাবনাগামী বাঁশবোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভ্যানচালক ও দুই শিক্ষার্থী নিহত হন।
 

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
 

হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।