মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৬:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পবিত্র রমজান উপলক্ষে বিশ্ব মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন জো বাইডেন

পবিত্র রমজান উপলক্ষে বিশ্ব মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন জো বাইডেন

পবিত্র রমজান উপলক্ষে বিশ্ব মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি এবং বাইডেনের স্ত্রী জিল বাইডেনও। গাজার বিভিন্ন জায়গায় যেসব মুসলমান নিপীড়নের মুখোমুখি হয়েছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন পাশাপাশি তাদের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ও ‘সংহতি’ জানানো হয়েছে শুভেচ্ছা বার্তায়। স্থানীয় সময় রোববার (১০ মার্চ) এই শুভেচ্ছা জানান তারা। সোমবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

 
এই রমজানকে আমেরিকান মুসলিমদের জন্য ‘অত্যন্ত বেদনার মুহূর্ত’ বলে উল্লেখ করে মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, ‘যুদ্ধের কারণে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন; অনেকেরই খাদ্য, পানি, ওষুধ এবং আশ্রয়ের জরুরি প্রয়োজন। মুসলমানরা রোজার মাসজুড়ে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের কথা স্মরণে রাখবে। একইভাবে এটা আমারও মনে পড়বে।’

 

তিনি বলেন, ‘পবিত্র এই মাসটি প্রতিফলন এবং নিজেকে ফিরে পাওয়ার একটি সময়। এই বছর এই মাসটি অপরিসীম বেদনার একটি মুহূর্তে আমাদের সামনে এসেছে। গাজার যুদ্ধ ফিলিস্তিনি জনগণকে ভয়ানক দুর্ভোর্গের মধ্যে ফেলেছে। হাজার হাজার শিশুসহ ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। কেউ কেউ আমেরিকান মুসলমানদের পরিবারের সদস্য, যারা আজ তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনকে নিয়ে গভীরভাবে শোকাহত।’

 

মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। তাৎপর্যপূর্ণ এই মাসে অন্যের প্রতি দয়া ও অনুগ্রহ করতে বলা হয়েছে। রবিবার রাতে তারাবির মাধ্যমে রমজান মাস শুরু করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।