সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:০০:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আমেরিকায় ৯ দিনে সাড়ে ৭ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আমেরিকায় ৯ দিনে সাড়ে ৭ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:-

 

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) গত ৯ দিনে সাড়ে ৭ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে।
 

একটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিউইয়র্ক সিটি, শিকাগো (ইলিনয়) এবং বোস্টন (ম্যাসাচুসেটস) শহরে অভিযান চালিয়ে নথিবিহীন অভিবাসীদের গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই ধর্ষণ, অপ্রাপ্তবয়স্কদের প্রতি যৌন সহিংসতা, বন্দুক এবং মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।
 

গ্রেপ্তার হওয়া প্রায় ৬ হাজার অভিবাসীকে বর্তমানে কারাগারে রাখা হয়েছে এবং শিগগিরই তাদের নিজ নিজ দেশে অথবা গুয়ান্তানামো বে পাঠানো হবে।
 

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭০ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী বসবাস করছেন। তাদের মধ্যে অন্তত ১ লাখ অভিবাসীকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন।