মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৩:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তাইওয়ানে ২৫ বছরের মধ্যে ৭.৪ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

তাইওয়ানে ২৫ বছরের মধ্যে ৭.৪ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

তাইওয়ানের পূর্ব উপকূলীয় এলাকায় বুধবার সাত দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত একজন নিহত ও ৫০ জন আহত হওয়ার কথা জানিয়েছে দেশটির ফায়ার ডিপার্টমেন্ট। এই ভূমিকম্পের পর জাপানসহ প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের খবর অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের আঠার কিলোমিটার দূরে।

 

আজ বুধবার সকালের ওই ভূমিকম্পে শহরটির বেশ কিছু ভবন আংশিক ধ্বসে গেছে এবং ঝুঁকে পড়তে দেখা গেছে। কর্মকর্তারা বলছেন এটি গত ২৫ বছরের মধ্যে তাইওয়ানের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বুধবার সকাল ৭ টা ৫৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ দশমিক ৫ কিলোমিটার গভীরে। তাইওয়ানের চিপ তৈরির বড় কোম্পানি টিএসএমসি বলেছেন সিনচু ও তাইওয়ানের দক্ষিণাঞ্চলে তাদের কয়েকটি কারখানা নিরাপত্তাজনিত কারণে খালি করা হয়েছে। তবে তাদের সেফটি সিস্টেম কার্যকর রয়েছে বলেও জানিয়েছে তারা।

 

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ও এনভিডিয়ার অন্যতম বড় উৎপাদক প্রতিষ্ঠান হলো টিএসএমসি। ভিডিওতে দেখা যাচ্ছে রাজধানী তাইপেতে ভবনগুলো দুলছে, শেলফ থেকে জিনিসপত্র উড়ে যাচ্ছে এবং আসবাবপত্র তছনছ হচ্ছে। সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে দেখা যাচ্ছে দেশটির পাহাড়ি এলাকায় ভূমিকম্পের কারণে ভূমিধস হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে ধসে পড়া আবাসিক ভবনগুলোর ছবি দেখানো হচ্ছে এবং লোকজনকে ঘরবাড়ি ও স্কুল থেকে সরিয়ে নেয়া হচ্ছে।

 

ভূমিকম্পের কারণে যানবাহন ধ্বংস হওয়া এবং দোকানগুলোর মধ্যে জিনিসপত্র ছুড়ে পড়ার চিত্র প্রচার করছে স্থানীয় টেলিভিশন টিভিবিএস। ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লকস ভূমিকম্পের পর পুরো দ্বীপ জুড়ে বিদ্যুৎ ও ইন্টারনেট বিপর্যয়ের খবর দিয়েছে। এদিকে এই ভূমিকম্পের কারণে জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকূলে তিন মিটার পর্যন্ত সুনামি ঢেউ হতে পারে জাপান মেটেওরলজিক্যাল এজেন্সি জানিয়েছে। পরে অবশ্য সংস্থাটি সতর্কতার মাত্রা কিছুটা কমিয়েছে। তবে এক সপ্তাহ জুড়ে ভূমিকম্প পরবর্তী আফটারশকের বিষয়ে অধিবাসীদের সতর্ক করেছে।

 

ভূমিকম্পের পরপরই ফিলিপিন্সের সিসমলজি এজেন্সিও একই ধরনের সুনামি সতর্কতা জারি করেছে। তারা অধিবাসীদের উঁচু খোলা জায়গায় অবস্থান নেয়ার পরামর্শ দিয়েছে। যদিও প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ভূমিকম্পের দুই ঘণ্টা পর বলেছে ‘সুনামি হুমকি কেটে গেছে’। আর চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলেছেন দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের কিছু অংশেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

 

“ভূমিকম্পটি ছিল স্থলভাগ এবং এর অগভীর অংশের কাছে। পুরো তাইওয়ান ও উপকূলীয় অঞ্চলে এটি অনুভূত হয়েছে। পঁচিশ বছরের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী,” তাইপে সিসমলজি সেন্টার এর ডিরেক্টর উ চিয়েন ফু বলেছেন। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত করেছিলো। তখন দুই হাজার চারশো মানুষের মৃত্যু হয়েছিলো। ধ্বংস হয়েছিলো পাঁচ হাজারের মতো ভবন।