শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:১১:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মুরাদনগরে কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মুরাদনগরে কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মো: কউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-



 

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে শনিবার দুপুরে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
 

সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা, একুশে পদকপ্রাপ্ত শিক্ষানুরাগী আলহাজ্ব আবুল হাশেমের কনিষ্ঠ পুত্র ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সামসুল আলম।
 

অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতার জ্যেষ্ঠ পুত্র ও প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মঈন।
 

এছাড়াও বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য ডা. ফারুক আজম, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও আজিজুর রহমান, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মুরাদনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন আহমেদ, এবং অভিভাবক মুসলেহ উদ্দিন প্রমুখ।
 

বক্তারা শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষক-অভিভাবক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা কলেজের শিক্ষার মান আরও সমৃদ্ধ করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।