শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:১৭:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জহিরুল ইসলাম লিটন, বিশেষ প্রতিনিধি (ভোলা):-


 

ভোলার চরফ্যাশন উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের মোট ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার রাতে আহম্মদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা জামায়াতের সাবেক বায়তুলমাল সম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন। এ উপলক্ষে চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের চরফ্যাশনের বাসভবনে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

অনুষ্ঠানে জামায়াত থেকে বিএনপিতে আসা নেতাকর্মীদের স্বাগত জানিয়ে নাজিম উদ্দিন আলম বলেন, “গণতন্ত্র রক্ষা ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যয় থেকেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। এতে বিএনপি আরও শক্তিশালী হবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথ সুগম হবে।”
 

জামায়াতের সাবেক নেতা ওমর ফারুক জানান, দুলারহাট এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট ছিলেন না। বিএনপির কর্মকাণ্ড জনগণের কাছে বেশি গ্রহণযোগ্য হওয়ায় তিনি নিজে এবং তাঁর নেতৃত্বে আরও ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। তিনি বলেন, “গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবসময় বিএনপির সঙ্গে থাকব।”
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক স্থানীয় নেতাকর্মী।