মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৭:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হঠাৎ কেন বন্ধ ইনস্টাগ্রাম ?

হঠাৎ কেন বন্ধ ইনস্টাগ্রাম ?

রোববার রাতে হঠাৎ বন্ধ হয়েছিল ইনস্টাগ্রাম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ব্যবহার করতে গিয়ে অনেকে সমস্যার মুখে পড়েছেন। অনেকে অ্যাকাউন্ট লগইন করতে পারছিলেন না। হোম ফিড রিফ্রেশে অসুবিধার কথাও অভিযোগ করেছেন ডাউন ডিটেক্টরে। অনেক ব্যবহারকারী টুইটারেও ইনস্টাগ্রামের অচলাবস্থা সম্পর্কে অভিযোগ করেছেন।

 

এদিকে গত কয়েক সপ্তাহে কয়েকবার ইনস্টাগ্রাম ডাউন হওয়ার খবর সামনে এসেছে। তবে রোববার এই সমস্যা বেড়েছে। গতকাল রাত ৮টা পর্যন্ত শতাধিক রিপোর্ট জমা পড়েছিল। এর মধ্যে ৮১ শতাংশ অভিযোগ ইনস্টাগ্রামে লগইন করতে না পারার ইস্যু তুলে ধরেছে, যেখানে সার্ভার কানেকশনের সমস্যার কথা রিপোর্ট করেছেন ১২ শতাংশ অভিযোগকারী। ঠিক কেন এই সমস্যা হয়েছে সে বিষয়ে কোন বক্তব্য দেয়নি ইনস্টাগ্রাম। তবে সোমবার সকালে এই প্রতিবেদন লেখার সময় ইনস্টাগ্রামে কোনো সমস্যা দেখা যায়নি।

 

গত দুই দিন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও সমস্যায় রয়েছেন। তারা ছবি, ভিডিও, অডিও ইত্যাদি ডাউনলোড করতে পারলেও ডকুমেন্ট বা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারছেন না।

ফাইল ডাউনলোড করার চেষ্টা করলে ট্রাই এগেইন লেটার নোটিফিকেশন সামনে আসছে।