সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব, নিহত ১৮

ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব, নিহত ১৮

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-

 

ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে শ্রীলঙ্কায় ১৫ জন এবং ভারতে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) রাতে শ্রীলঙ্কা, তামিলনাড়ু ও পুদুচেরিতে ব্যাপক তাণ্ডব চালায় এই ঘূর্ণিঝড়। পরে রোববার (০১ ডিসেম্বর) সকালে এটি শক্তি হারিয়ে লঘুচাপে পরিণত হয়।
 

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত ১১টার দিকে ঘূর্ণিঝড় ফিনজাল স্থলভাগে আঘাত হানে। এর প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরীতে ভারি বৃষ্টি শুরু হয়। চেন্নাইয়ে ব্যাপক বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ট্রেন চলাচল ও ফ্লাইট ওঠানামা বিঘ্নিত হয়, এমনকি বিমানবন্দরও বন্ধ ঘোষণা করা হয়।
 

চেন্নাইয়ে বৃষ্টির কারণে বিদ্যুতায়িত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
 

অপরদিকে, শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে ১০ জনই পূর্বাঞ্চলে মারা যান।
 

ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, ফিনজাল এখন দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে, তবে চেন্নাইয়ে বৃষ্টি থামছে না। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ কর্নাটক এবং কেরালায় আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া, রোববার অন্ধ্রপ্রদেশের উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।