শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩৯:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

সীতাকুণ্ডে জামায়াত নেতার বিরুদ্ধে ‘ভুল তথ্য প্রকাশের অভিযোগে’ সংবাদ সম্মেলন

সীতাকুণ্ডে জামায়াত নেতার বিরুদ্ধে ‘ভুল তথ্য প্রকাশের অভিযোগে’ সংবাদ সম্মেলন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:


 

সীতাকুণ্ডে এক জামায়াত নেতার বিরুদ্ধে কয়েকটি অনলাইন পত্রিকায় “ভুল ও বিভ্রান্তিকর তথ্য” প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোঃ নিজাম উদ্দিন, মোঃ জয়নাল আবেদীন, মোঃ রবিউল হাসান সোহেল, মোঃ আব্দুস সালাম, মোহাম্মদ খায়রুল আলম, মোঃ জামশেদুল আলম ও মোঃ কামাল উদ্দিন।
 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সীতাকুণ্ড পৌরসভার সাবেক কাউন্সিলর ও জামায়াত নেতা মোঃ রায়হান উদ্দিন। তিনি অভিযোগ করেন যে দৈনিক আমার দেশ, সকালের সময়সহ স্থানীয় বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে তাঁর বিষয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা “সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও ব্যক্তিগত মানহানিকর।”
 

তিনি বলেন, “অনুমাননির্ভর ও যাচাইবাছাইকৃত তথ্য ছাড়া সংবাদ প্রকাশের মাধ্যমে আমার সামাজিক ও রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন যে সাংবাদিকতার নীতিমালা উপেক্ষা করে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে, যা সাধারণ মানুষের মাঝে ভুল ধারণা সৃষ্টি করেছে।

 

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট পত্রিকা ও অনলাইন প্ল্যাটফর্মকে প্রকাশিত সংবাদের আনুষ্ঠানিক প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। এ সময় উপস্থিত তাঁর পরিবার ও কয়েকজন সমর্থক প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে “অসম্পূর্ণ ও যাচাইবিহীন তথ্যভিত্তিক সংবাদ না প্রকাশের” অনুরোধ করেন।
 

সংবাদ সম্মেলনে অংশ নেওয়া গণমাধ্যম প্রতিনিধিরা বক্তব্য শুনলেও সংশ্লিষ্ট পত্রিকা বা অনলাইন মাধ্যমগুলোর কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।