মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৮:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাশিয়ার নতুন মন্ত্রীসভার অনুমোদন দিলেন পুতিন

রাশিয়ার নতুন মন্ত্রীসভার অনুমোদন দিলেন পুতিন

পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। আগামী ছয় বছরের জন্য নতুন করে মন্ত্রীসভা গঠন করেছেন তিনি। মঙ্গলবার (১৪ মে) নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবিৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রুশ বার্তা সংস্থা তাসের। নতুন এ মন্ত্রিসভায় রয়েছেন ১০ জন উপ-প্রধানমন্ত্রী এবং ২১ জন কেন্দ্রীয় মন্ত্রী। তাদের মধ্যে ১৬ জন মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন এবং প্রতিরক্ষা, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বিচার ও জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ে পুতিন নিজে তার পছন্দের মন্ত্রীদের নিয়োগ দিয়েছেন। 
 

ক্রেমলিন জানিয়েছে, ২০১২ সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা সের্গেই শোইগু এখন থেকে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। 

 

নিরাপত্তা পরিষদের বর্তমান সচিব নিকোলাই পাত্রুশেভকে নতুন দায়িত্ব দেয়া হবে। তবে পাত্রুশেভ কোন দায়িত্ব পাবেন তা এখনো নিশ্চিত নয়।সের্গেই শোইগুর স্থলাভিষিক্ত হয়েছেন অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভ। এক যুগ পর পুতিন রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে একজন বেসামরিক ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় ছাড়াও যোগাযোগ, বাণিজ্য, জ্বালানি, ক্রিড়া ও কৃষি মন্ত্রণালয়েও নতুন মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে।

 

সম্প্রতি রাশিয়ার জাতীয় নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বিভাগ ও জাতীয় প্রতিরক্ষা বিভাগের প্রধানের দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।