মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৭:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর পদত্যাগের ঘোষণা

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর পদত্যাগের ঘোষণা

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রো পদত্যাগের ঘোষণা দিয়েছেন । ইউরোপীয় পার্লামেন্ট ও স্থানীয় নির্বাচনে তার নেতৃত্বাধীন জোট কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় রোববার সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট এবং অভ্যন্তরীণ নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হওয়ার পর কান্নাজড়িত কণ্ঠে পদ ছাড়ার ঘোষণা দিয়ে ক্রো বলেন, ‘এটা খুবই কঠিন একটি সন্ধ্যা।’ খবর বিবিসি’র।

 

বেলজিয়ামের ভোটাররা এ সপ্তাহান্তে শুধু ইইউ পার্লামেন্টের ভোট দেননি। বরং তারা দেশটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নির্বাচনেও ভোট দিয়েছেন। অভ্যন্তরীণভাবে দেশটির বৃহত্তম উগ্র ডানপন্থী ভ্লামস বেলাং পার্টি বেশ ভালো করেছে। যদিও প্রত্যাশা পূরণে বেশ পিছিয়ে রয়েছে দলটি। অন্যদিকে, আলেক্সান্ডার দ্য ক্রোর নেতৃত্বে সাত দলের ক্ষমতাসীন জোট নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে না বলে মনে করা হচ্ছে।

 

মূলত এসব কারণে সরকারপ্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন আলেক্সান্ডার দ্য ক্রো। তিনি নিউ ফ্লেমিশ অ্যালায়েন্স (এন-ভিএ), ভ্লামস বেলাং পার্টি ও ভুরুইত পার্টিকে অভিনন্দন জানিয়েছেন। বেলজিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, সোমবার প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর পদত্যাগ কার্যকর হওয়ার কথা। ২০২০ সালের অক্টোবরে তিনি বেলজিয়ামের জোট সরকারের দায়িত্ব নিয়েছিলেন।