বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০১:৪৩:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ১২ প্রাণহানির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ১২ প্রাণহানির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

জেলার পদুয়ার বাজারে ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। এতে ৬ জন গেইটম্যানের   চরম দায়িত্বহীনতা ও গাফিলতির চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে ৬ জন গেইটম্যানসহ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও বিভাগের অবহেলা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে।

 

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের ৪ জন গেইটম্যান, বিজয়পুর লেভেল ক্রসিংয়ের ২ জন গেইটম্যান, লালমাই রেলস্টেশনের স্টেশন মাস্টার, দুইজন লোকোমাস্টার, সড়ক বিভাগের নির্মাণকাজ সংশ্লিষ্টতা এবং বাস চালকের দায়িত্বে অবহেলা পাওয়া গেছে।

 

তিনি বলেন, তদন্তে অন্তত ৬টি গুরুতর অসংগতি শনাক্ত করা হয়েছে। পুরো ঘটনায় একাধিক ব্যক্তি ও বিভাগ দায়ী বলে প্রতীয়মান হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রতিবেদনে ৮টি সুপারিশ প্রদান করা হয়েছে। 

 

ইতোমধ্যে তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, গত ২২ মার্চ, রোববার (পবিত্র ঈদ-উল-ফিতরের পরদিন) ভোররাতে পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চলন্ত ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আহত হন অন্তত আরও ২০ জন।

 

দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটিতে নেতৃত্ব দেন এডিএম মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন এবং রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আসিফ খান চৌধুরী।

 

এ ঘটনায় এক বাসযাত্রীর দায়ের করা মামলায় র‌্যাব ও পুলিশ এখন পর্যন্ত তিনজন গেইটম্যানকে গ্রেফতার করেছে।