শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

জুলাই সনদ স্বাক্ষরের পর যা বললেন ড. আসিফ নজরুল

জুলাই সনদ স্বাক্ষরের পর যা বললেন ড. আসিফ নজরুল

দীর্ঘ আলোচনার পর অবশেষে স্বাক্ষরিত হলো জুলাই সনদ। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতারা। তাদের অনুপস্থিতিকে আক্ষেপের সুরে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “তারা উপস্থিত থাকলে আরও ভালো লাগতো।”
 

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
 

ড. আসিফ নজরুল বলেন,

“খুবই ভালো লাগছে। দীর্ঘ কয়েক মাসের আলোচনার পর আজ এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জুলাই সনদের বিষয়বস্তু চূড়ান্ত হয়েছে। এটা আমাদের আন্দোলনের জন্য ঐতিহাসিক মুহূর্ত। তবে আরও আনন্দিত হতাম যদি এনসিপির ছাত্রনেতারা—যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন—তারা আজ আমাদের সঙ্গে থাকতেন।”

তিনি আরও যোগ করেন,

“যেহেতু ঐকমত্য কমিশন আগামী ১৫ দিন সক্রিয় থাকবে, তাই এনসিপির নেতারা চাইলে পরেও সনদে স্বাক্ষর করতে পারবেন। সবাই একসঙ্গে যুক্ত হলে এই উদ্যোগ আরও শক্তিশালী ও অর্থবহ হবে।”