শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৯:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: ইসি সচিব

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: ইসি সচিব

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করতে পারবে না। নির্বাচন কমিশনের (ইসি) তালিকা থেকে তাদের বিকল্প প্রতীক বেছে নিতে হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
 

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সচিব বলেন, আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে যে প্রতীকের তালিকা এসেছে, তাতে ‘শাপলা’ নেই।
 

এর আগে চলতি বছরের জুলাইয়ে ইসি নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়, শাপলাকে আর নির্বাচনী প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে না। এর আগে এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করে এবং প্রতীক হিসেবে শাপলাকে প্রথম পছন্দে রাখে। পাশাপাশি তারা ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ প্রতীকও চেয়েছিল।
 

গত ৯ জুলাই নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, অতীতেও কয়েকটি দল শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার মর্যাদা রক্ষার্থে সেটি অনুমোদন দেওয়া হয়নি। যদিও জাতীয় ফুল বা ফল ব্যবহারে সুনির্দিষ্ট কোনো আইন নেই, তবে এসব বিবেচনায় রেখে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।