মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৬:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইসরায়েলে তীব্র দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছে কর্তৃপক্ষ

ইসরায়েলে তীব্র দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছে কর্তৃপক্ষ

ইসরায়েলের উত্তরাঞ্চলে বনভূমিতে লেগে যাওয়া তীব্র দাবানল নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ জোরালোভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী লেবানন থেকে হামলার পর এই দাবানল শুরু হয়।

 

আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক ইউনিটগুলো বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।


সেনাবাহিনী থেকে আরো বলা হয়েছে, যেসব জায়গায় আগুন লেগেছে সেনাবাহিনী তা নিয়ন্ত্রণে নিতে পেরেছে। এই মুহূর্তে কোন মানুষের জীবন ঝুঁকিতে নেই।
 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, তারা সেনাবাহিনীর সাথে দাবানলের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।লেবাননের রকেট হামলার পর সোমবার এই আগুনের সূত্রপাত বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উল্লেখ করা হয়।
 

প্রতিশোধ হিসেবে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে।