শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৩:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে আটক করা হয়।
 

ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলার ভিত্তিতে শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
 

শহীদ খান ১৯৯৬ সালে তৎকালীন বিএনপি সরকারের বিরোধিতায় গঠিত ‘জনতার মঞ্চ’-এর অন্যতম সংগঠক ছিলেন। একই বছর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পান এবং ২০০১ সাল পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। বিএনপি পুনরায় ক্ষমতায় এলে তাকে ওএসডি করা হয়। পরবর্তীতে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর অল্প সময়ের মধ্যেই পরপর চার দফা পদোন্নতি পেয়ে তিনি স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে আসীন হন।