মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৭:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শ্রীলঙ্কায় বন্যা, ভূমিধস ও গাছ পড়ে ১৪ জনের মৃত্যু

শ্রীলঙ্কায় বন্যা, ভূমিধস ও গাছ পড়ে ১৪ জনের মৃত্যু

শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা, ভূমিধস ও গাছ পড়ে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। দ্বীপ দেশটি ইতিমধ্যে মৌসুমি ঝড়ে ক্ষতিগ্রস্ত। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) রবিবার এ তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদন থেকে জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাজধানী কলম্বোর কাছে একই পরিবারের তিন সদস্যসহ কয়েকজন পানিতে ডুবে মারা গেছে।


ডিএমসির তথ্য অনুসারে, ১১ বছর বয়সী একটি মেয়ে, ২০ বছর বয়সী এক ছেলেসহ অন্যরা মাটি ধসে জীবন্ত চাপা পড়ে। এ ছাড়া ২১ মে বর্ষা তীব্র হওয়ার পর থেকে সাত জেলায় গাছ পড়ে আরো ৯ জন পিষ্ট ও নিহত হয়েছে। গণমাধ্যমটি বলেছে, যদিও শ্রীলঙ্কা সেচের পাশাপাশি জলবিদ্যুতের জন্য মৌসুমী বর্ষার বৃষ্টির ওপর নির্ভর করে, তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব উত্তপ্ত হওয়ায় আরো ঘন ঘন বন্যা হতে পারে। ডিএমসির মতে, দেশটির ২৫টি জেলার মধ্যে ২০টি ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধান নদীর তীরে বসবাসকারী মানুষকে উচু জায়গায় সরে যেতে সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া কলম্বোর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ফ্লাইটগুলোকে একটি ছোট বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

 

পাশাপাশি কয়েকটি প্রধান মহাসড়কের বেশ কয়েকটি জায়গা প্লাবিত হয়েছে। এদিকে আরো বৃষ্টির পূর্বাভাস থাকায় সরকার সপ্তাহান্তের ছুটির পর সোমবার সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ডিএমসি বলেছে, ‘প্রবল বাতাস ও বজ্রপাতের সঙ্গে আরো ভারি বৃষ্টি হতে পারে।’ এর আগে গত সপ্তাহে বন্য প্রাণী কর্তৃপক্ষ সাতটি ছোট হাতির মৃতদেহ খুঁজে পেয়েছে। এটি পাঁচ বছরের মধ্যে একটি ঘটনায় প্রাণীদের সবচেয়ে বড় ক্ষতি।