শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৯:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চারঘাটে বড়াল নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

চারঘাটে বড়াল নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

রাজশাহীর চারঘাটে পদ্মার শাখা বড়াল নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন থানাপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ ইসলাম (১৭) এবং একই গ্রামের ইসরাফিল হকের ছেলে রিহান ইসলাম (১৭)। তারা দুজনই সদ্য ২০২৫ সালে এসএসসি পাস করেছিলেন। সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বড়াল নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ফুটবল খেলা শেষে মাহিদ ও রিহানসহ ১০–১২ জন বন্ধু মিলে বাড়ির পাশের বড়াল নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে মাহিদ ও রিহান পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাদের না পাওয়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয়দের সহায়তায় বিকেল সাড়ে ৪টার দিকে তাদের উদ্ধার করে। চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
 

একই গ্রামের দুই তরুণের অকাল মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। নিহত মাহিদের পিতা সাজ্জাদ হোসেন শোক সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। নিহতদের দুই পরিবারের স্বজনরাও বারবার অজ্ঞান হয়ে পড়ছেন।
 

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি একটি অপমৃত্যু হিসেবে থানায় নথিভুক্ত করা হয়েছে। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।