শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫১:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সাঁথিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

সাঁথিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):-


 

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের মানপুর গ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে সিগবাতুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 

সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিগবাতুল্লাহ মানপুর গ্রামের নাসিমের ছেলে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, সিগবাতুল্লাহ বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এনামুল হক জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।