শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫০:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

আরব আমিরাত থেকে বড় দুঃসংবাদ বাংলাদেশে

আরব আমিরাত থেকে বড় দুঃসংবাদ বাংলাদেশে

অনলাইন ডেস্ক:-


 

এবার বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের জন্য আরব আমিরাতের ভিসা পাওয়া আরও কঠিন হয়ে যাচ্ছে। দেশটি সম্প্রতি পর্যটন ও কর্মসংস্থানভিত্তিক ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।
 

নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডার নাগরিকরা পড়বে।
 

সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের জানুয়ারিতে কার্যকর হবে। শুধু পর্যটক নয়, ব্যবসায়িক উদ্দেশ্যে দেশটিতে প্রবেশের জন্যও এই ৯ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং মহামারি (কোভিড-১৯) এর প্রভাবকে এ নিষেধাজ্ঞার কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি দেশটির সরকার।
 

নিষেধাজ্ঞা কার্যকর হলে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ৯ দেশের নাগরিকদের ভিসা আবেদন বন্ধ থাকবে।