শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৭:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

কুমিল্লায় সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লায় সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:-

 

কুমিল্লার চৌদ্দগ্রামে হত্যা মামলার আসামি উজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাসুম এবং উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান রাকিবকে যৌথবাহিনী ও পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
 

সূত্র জানায়, সোমবার রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্ঠ সহযোগী ও উজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাসুমকে কুমিল্লা শহর থেকে আটক করা হয়। তিনি আলোচিত জগমোহনপুরে ৮ বাসযাত্রী হত্যা মামলার ৮৮ নম্বর আসামি। অন্যদিকে পুলিশের অভিযানে একই উপজেলার বেলঘর গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে নাজমুল হাসান রাকিবকে গ্রেপ্তার করা হয়।
 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, নায়িমুর রহমানকে কুমিল্লা কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং রাকিবকে চৌদ্দগ্রাম থানায় হেফাজতে রাখা হয়েছে।