শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:২২:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ। শনিবার দুপুরে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ তাদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।
 

চট্টগ্রাম বন্দরে পৌঁছালে নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের অধিনায়কের চিফ স্টাফ অফিসার জাহাজটির কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। রীতি অনুযায়ী নৌবাহিনীর সুসজ্জিত বাদকদলের সুরে বাজে আনুষ্ঠানিক অভ্যর্থনার সংগীত। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চার দিনের এই সফরে পিএনএস সাইফ-এর অধিনায়ক ও প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের অধিনায়ক, বিএন ফ্লিটের অধিনায়ক এবং ডকইয়ার্ডের এরিয়া সুপারিনটেনডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালে তারা চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনীর ঘাঁটি ও জাহাজ পরিদর্শন করবেন।
 

অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও পাকিস্তানের জাহাজটি ঘুরে দেখার সুযোগ পাবেন।
 

১২ নভেম্বর শুভেচ্ছা সফর শেষে পিএনএস সাইফ বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে। নৌবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও পাকিস্তান নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।