শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

রায়পুরায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ জনকে জরিমানা

রায়পুরায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ জনকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি:-


 

নরসিংদীর রায়পুরা পৌরসভার রেলগেইট এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা, অবৈধভাবে যানবাহন পার্কিং এবং ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০ জনকে মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল। তিনি জানান, রাস্তার পাশের দোকানগুলো সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ ও দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ১০টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, “রায়পুরার রেলগেইট এলাকায় দীর্ঘদিন ধরে হকার ও দোকানপাটের কারণে যানজট লেগেই ছিল। জনদুর্ভোগ কমাতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।”
 

অভিযানে রায়পুরা থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ সহযোগিতা করে। প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং এলাকাটিতে স্বাভাবিক যান চলাচল ফিরতে শুরু করেছে।